রবিবার ● ১৮ অক্টোবর ২০২৬
নবীনগরে ইকবাল হত্যা: প্রধান আসামিসহ গাজীপুরে গ্রেপ্তার ২
প্রকাশ: রোববার, ১৮ অক্টোবর, ২০২৬, ২:২৮ পিএম   (ভিজিট : ০)
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পূর্ববিরোধের জেরে ইকবাল হোসেন (৪০) হত্যা মামলায় প্রধান আসামি আলম মিয়াসহ দুজনকে গাজীপুর থেকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। 

শনিবার (১৭ অক্টোবর) গাজীপুরের জয়দেবপুর ও গাছা থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত অন্য আসামি হলেন জিয়াউল আলম ছোট্টু (৫৫)। গ্রেপ্তারকৃত দুজনই ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার খাগাতুয়া গ্রামের বাসিন্দা।

এসআরবি সূত্রে জানা যায়, গত ২২ সেপ্টেম্বর দুপুরে নবীনগর উপজেলার খাগাতুয়া এলাকার ভোরের বাজার থেকে হেঁটে বাড়ি ফেরার পথে বাজারসংলগ্ন সেতুর পাশে হামলার শিকার হন ইকবাল হোসেন। পূর্ববিরোধের জেরে একদল ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে তাঁর পথরোধ করে এবং এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত করে। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পর দেবিদ্বার হাড়ভাঙা পঙ্গু অ্যান্ড জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।



আজকালের খবর/রাশেদুল মিলন 








আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft