রবিবার ● ১৮ অক্টোবর ২০২৬
শেরপুর সীমান্তে ১লাখ ৩৮ লাখ টাকার মাদক জব্দ
প্রকাশ: রোববার, ১৮ অক্টোবর, ২০২৬, ২:২৮ পিএম   (ভিজিট : ২)
শেরপুরের শ্রীবরদী উপজেলার কুমারঘাতি এলাকায় অভিযান চালিয়ে ১ লাখ ৩৮ হাজার টাকা মূল্যের ভারতীয় মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক পাচারে জড়িত তিন ব্যক্তি পালিয়ে যান। রবিবার (১৮ অক্টোবর) ভোরে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এ বিশেষ অভিযান পরিচালনা করে।

৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ জানান, অভিযানে বিভিন্ন ধরনের ভারতীয় মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। এ ঘটনায় মাদক পাচারের সঙ্গে জড়িত তিনজনকে আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে।

তিনি আরও জানান, সীমান্ত এলাকায় মাদক পাচার, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

আজকালের খবর/ এমকে







আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft