বৃহস্পতিবার ● ১৫ অক্টোবর ২০২৬
শ্যামনগরে ছেলের দায়ের কোপে চাচী নিহত, মা ও চাচাতো ভাই আহত
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ৭:০৩ পিএম   (ভিজিট : ৭)
রমেশ কুমার মন্ডল

রমেশ কুমার মন্ডল

সাতক্ষীরার শ্যামনগরে পারিবারিক বিরোধের জেরে মাদকাসক্ত ছেলের হাতে চাচী নিহত, আহত হয়েছেন মা ও চাচাতো ভাই। 

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১০টার দিকে পৌরসভার বাদঘাটা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় হত্যাকারী রমেশ কুমার মন্ডলকে আটক করেছে পুলিশ।

রমেশ কুমার মন্ডল (৩৫) বাদঘাটা গ্রামের সিদাম মন্ডলের ছেলে। নিহত সুধা রানী মন্ডল (৫৫) আপন বড় চাচা মধু সুধন মন্ডলের স্ত্রী। আহত হয়েছেন হত্যাকারি রমেশের মা কমলা রানী মন্ডল (৫০) ও চাচাতো ভাই মধু সুধন মন্ডলের ছেলে সমীর কুমার মন্ডল (৩০)।

স্থানীয়রা জানান, পারিবারিক বিরোধ নিয়ে ঝগড়ার এক পর্যায়ে রমেশ দা দিয়ে মা, চাচী ও চাচাতো ভাইকে কুপিয়ে আহত করে। প্রতিবেশীরা উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে পৌঁছালে সুধা রানীকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

 গুরুতর আহত সমীর কুমারকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। কমলা রানী শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। 

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাফিউল ইসলাম পাটোয়ারী বলেন, রমেশ মন্ডল একজন মাদকাসক্ত। প্রায়ই স্ত্রীর সঙ্গে ঝগড়া করতো ও স্ত্রীকে মারপিট করতো। আজও পারিবারিক বিরোধের সময় দা দিয়ে মা, চাচাতো ভাই ও চাচীকে কোপায়। এতে আপন চাচী নিহত হন।

হত্যাকারী রমেশ মন্ডলকে আটক করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft