শুক্রবার ● ১৬ অক্টোবর ২০২৬
বগুড়া মহিলা ডিগ্রি কলেজের নব নির্মিত ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ৩:০৭ পিএম   (ভিজিট : ২১)
বগুড়া শহরের মালতিনগরে এসপি ব্রিজসংলগ্ন বগুড়া মহিরা ডিগ্রি কলেজের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

১৫ অক্টোবর (বৃহস্পতিবার) সকালে প্রধান অতিথি হিসেবে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রেজাউল করিম বাদশা এমপি।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, কলেজের অধ্যক্ষ মোকাব্বর হোসেন এবং পরিচালনা পর্ষদের সভাপতি কৃষিবিদ আমিনুল ইসলাম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের সদস্য আকতারুজ্জামান মিন্টু, মেহেদি হাসান পাঠান, মেহেদি হাসান (ডা. রতন), শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আনোয়ার হোসেন এবং তাঁতী দলের সাধারণ সম্পাদক সেকেন্দার আলীসহ কলেজের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে নতুন ভবন নির্মাণের মধ্য দিয়ে কলেজটির শিক্ষা কার্যক্রমের অবকাঠামোগত উন্নয়নে নতুন সম্ভাবনা সৃষ্টি হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।


আজকালের খবর/রাশেদুল মিলন 







আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft