বৃহস্পতিবার ● ১৫ অক্টোবর ২০২৬
দেবীদ্বারে মাদকবিরোধী অভিযানে আটক ২, কারাদণ্ড ২ মাস
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ৫:২৮ পিএম   (ভিজিট : ৫)
কুমিল্লার দেবীদ্বারে মাদক প্রতিরোধে উপজেলা প্রশাসন জিরো টলারেন্স। যখন যেখানে মাদক সেবনকারী ও বিক্রয়কারী সেখানেই পুলিশের হানা। 

মাদকবিরোধী অভিযানে ২ জনকে আটক করে ২ মাসের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুর গ্রেপ্তারকৃত ২ জনইকে কুমিল্লা কারাগারে পাঠানো হয়।

এদিকে ​বুধবার (১৪ অক্টোবর) দিবাগত রাত দেড়টায় দেবীদ্বার উপজেলার বরকামতা ইউনিয়নের নবীয়াবাদ গ্রামে একদল পুলিশ নিয়ে মাদক সেবনকারীদের আড্ডায় হানা দেন নির্বাহী‍ ম‍্যাজিস্ট্রেট ও  উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমা।

অভিযানে মাদক সেবনের দায়ে আব্দুল জব্বার (২৩) ও ফয়জুল্লাহ হান্নান (২৭) নামে ২ মাদক সেবনকারীকে আটক করেন। এবং প্রমানের ভিত্তিতে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় প্রত্যেককে ৬০ (ষাট) দিন করে অর্থাৎ ২ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

নির্বাহী‍ ম‍্যাজিস্ট্রেট ও  উপজেলা নির্বাহী অশোক বিক্রম চাকমা বলেন, য়েখানেই মাদক, কিশোর গ‍্যাংসহ অপরাধ, সেখানেই আমাদের অভিযান। দিনে হোক বা গভীর রাত হোক মাদক , কিশোর গ‍্যাংসহ সকল অপরাধ দমনে আমরা সব সময় প্রস্তত।

আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft