জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন করেন, জেলা প্রশাসক জয়পুরহাট মোঃ আল মামুন মিয়া।
১৫ অক্টোবর (বৃহস্পতিবার) উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সি এর সহপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সরকারি কমিশনার (ভূমি) মোঃ আব্দুর রউফ, জেলা ক্রীড়া অফিসার গৌতম কুমার সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাবেদ ইকবাল, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ আবু বক্কর সিদ্দিক, পৌর বিএনপি'র সভাপতি সহকারী অধ্যাপক আব্দুল আলিম, পৌর বিএনপি'র সাধারন সম্পাদক সহকারী অধ্যাপক নাফিউল হাদি মিঠু, প্রধান শিক্ষক আজিজা রহমান, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব রবিউল ইসলাম লিটন প্রমুখ।
জেলা ক্রীড়া অফিসের আয়োজনে ক্ষেতলাল উপজেলা পরিষদ পুকুরে, ১৫ দিন ব্যাপী সাঁতার প্রশিক্ষণে, প্রশিক্ষক হিসেবে কাজ করছেন, মোঃ মোয়াজ্জেম হোসেন।
আজকালের খবর/রাশেদুল মিলন