বৃহস্পতিবার ● ১৫ অক্টোবর ২০২৬
সাজেকে আবারো অনির্দিষ্টকালের অবরোধ, পূজার মৌসুমে লোকসানের মুখে পাহাড়ের অর্থনীতি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ২:৩৩ পিএম  আপডেট: ১৫.১০.২০২৬ ২:৩৮ পিএম  (ভিজিট : ৫)
সুন-শান নিরবতা সাজেক ভ্যালি, যে সময়ে লোকে লোকারন্য থাকার কথা, হাজারো পর্যটকের কলরবে মূখরিত। এখানকার স্থানীয়  পাহাড়ি-বাঙ্গালীর শ্রমজীবি থেকে ব্যবসায়ি  ব্যবসা-বানিজ্যে ,কাজ কর্মে   থাকতো প্রান চাঞ্চ্যলে প্রাণবন্ত। সেখানে আজ নিরবতা আর কর্ম স্থবিরতায় প্রানহীন সাজেক।

সাজেকে ব্যবসায়ীরা হাজারো পর্যটককে বরণ করার প্রস্তুতি নিচ্ছিল, ঠিক সেই মুহূর্তে এই অবরোধের ঘোষণা পাহাড়ের অর্থনীতিতে বড় ধরনের ধাক্কা দিয়েছে।

এই পাহাড়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জনসংহতি সমিতি (জেএসএস) এবং ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) মধ্যকার দীর্ঘদিনের দ্বন্দ্ব ও সংঘাতে স্থবির হয়ে পড়ছে এই এলাকার জন জীবন, মানুষের অনৈতিক অবস্থা। তাদের মধ্যকার আদিপত্যের দ্বন্দের পরিস্থিতির কারনে ফি বছর সরকারী দীর্ঘ ছুটি সময়ে নানা কর্মসূচী দিয়ে এখানকার মানুষের জীবন অতিষ্ঠ করে তুলছে বছরের পর বছর।

আসছে শারদীয় দুর্গোৎসবের এই লম্বা ছুটিতে সাজেক ভ্যালির প্রায় শতভাগ রিসোর্ট, কটেজ, হোটেল বুকিং হয়ে ছিল। পর্যটকদের জন্য আগাম প্রস্তুতি ও কেনাকাটা সম্পন্ন করেছিলেন ব্যবসায়ীরা। কিন্তু শেষ মুহূর্তে অবরোধের কারণে পরিস্থিতি পাল্টে গেছে।

বর্তমানে হোটেল ও রিসোর্ট ব্যবসায়ীদের মাথায় হাত: 

বুকিং বাতিল হতে শুরু করায় বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন রিসোর্ট ও কটেজ মালিকরা। অথচ স্টাফদের বেতন, লোন পরিশোধ ও রক্ষণাবেক্ষণ খরচ ঠিকই বহন করতে হবে।
পর্যটন খাতে কোটি টাকার লোকসানের শঙ্কা,কোটি টাকার ক্ষতি: পর্যটন খাতের সাথে জড়িত

রেস্টুরেন্ট, জিপ গাড়ি (চান্দের গাড়ি), সিএনজি ও স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ীদের এবার কোটি কোটি টাকার ব্যবসা হাতছাড়া হওয়ার উপক্রম হয়েছে।

পরিবহন শ্রমিকদের দুর্ভোগ: খাগড়াছড়ি-সাজেক রুটের গাড়ি চলাচল বন্ধ থাকলে চালক ও শ্রমিক পরিবারগুলোর দৈনিক আয়ের পথ বন্ধ হয়ে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে।

ক্রমে বাড়ছে স্থানীয় জনজীবন ও সাধারণ মানুষের দুর্ভোগ। সাজেকের স্থানীয় বাসিন্দা পাহাড়ি-বাঙালি ও প্রান্তিক জনগোষ্ঠীর মাঝেও চরম আতঙ্ক বিরাজ করছে। অবরোধের কারণে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী ও জরুরি সেবা সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে। 

ব্যবসায়ী ও সংশ্লিষ্ট মহলের দাবি  অবিলম্বে এই আত্মঘাতী অবরোধ প্রত্যাহার করার জোর দাবি জানিয়েছেন। একই সাথে, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং পাহাড়ে স্থায়ী শান্তি ও স্বাভাবিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে প্রশাসন ও আইন প্রয়োগকারী সংস্থাকে দ্রুত কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা। অন্যথায়, পাহাড়ের উদীয়মান পর্যটন শিল্প ধ্বংসের মুখে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করছেন সংশ্লিষ্টরা।

পর্যটন সংলিষ্টদের অভিযোগ, ইউপিডিএফের প্রত্যক্ষ ছত্রছায়ায় গঠিত 'সাজেক গণ অধিকার রক্ষা কমিটি' ও 'সাজেক কার্বারী এসোসিয়েশন'-এর পক্ষ থেকে এই অবরোধের ডাক দেওয়া হয়েছে। এর ফলে সাজেকের সাথে খাগড়াছড়ি ও রাঙামাটির মূল সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে, যা পুরো জনপদকে অবরুদ্ধ করে ফেলতে পারে। 


আজকালের খবর/রাশেদুল মিলন 








আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft