বৃহস্পতিবার ● ৮ অক্টোবর ২০২৬
সাহিত্যে নোবেল পেলেন কানাডিয়ান কবি অ্যান কারসন
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ৫:৪৪ পিএম  আপডেট: ০৮.১০.২০২৬ ৫:৫৩ পিএম  (ভিজিট : ২)
কানাডিয়ান কবি, প্রাবন্ধিক ও অনুবাদক অ্যান কারসন এ বছর সাহিত্যে নোবেল পুরস্কারে ভূষিত হয়েছেন। বৃহস্পতিবার (৮ অক্টোবর) নোবেল কমিটি তার নাম ঘোষণা করে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ৭৬ বছর বয়সী কারসন এমন সব সাহিত্যকর্মের জন্য বিশেষভাবে পরিচিত, যেখানে কবিতা, কথাসাহিত্য ও একাডেমিক গবেষণার সীমানা একে অপরের সঙ্গে মিশে গেছে।

নোবেল কমিটি জানিয়েছে, ‘ধ্রুপদি ঐতিহ্যের সঙ্গে সৃজনশীল সংলাপের মাধ্যমে সমকালীন সাহিত্যে নতুন নতুন রূপ সৃষ্টি করা সাহসী ও উদ্ভাবনী সাহিত্যকর্মের’ স্বীকৃতি হিসেবে কারসনকে এ পুরস্কার দেওয়া হয়েছে।

সাহিত্যে নোবেল পুরস্কার সাধারণত একজন লেখকের দীর্ঘ সাহিত্যজীবনের সামগ্রিক অবদানের স্বীকৃতি হিসেবে দেওয়া হয়। বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ এই পুরস্কারের সঙ্গে এবার থাকছে ১ কোটি ২০ লাখ সুইডিশ ক্রোনা, যার মূল্য প্রায় ৯ লাখ পাউন্ড বা ১২ লাখ মার্কিন ডলার।

অ্যান কারসন প্রাচীন গ্রিক সাহিত্য অনুবাদের জন্যও পরিচিত। পাশাপাশি তিনি তিন দশকেরও বেশি সময় ধরে ক্লাসিকস বা প্রাচীন গ্রিক-রোমান সাহিত্য ও সংস্কৃতি বিষয়ে অধ্যাপনা করেছেন।

সাহিত্যজগতে কবিতা, অনুবাদ, গবেষণা ও বিভিন্ন সাহিত্যধারার সংমিশ্রণের মাধ্যমে নিজস্ব একটি স্বতন্ত্র ধারা তৈরি করেছেন কারসন। নোবেল পুরস্কারের মাধ্যমে তাঁর দীর্ঘ সাহিত্যকর্ম আন্তর্জাতিকভাবে আরও বড় স্বীকৃতি পেল। সূত্র: বিবিসি

আজকালের খবর/বিএস 









Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft