শুক্রবার ● ৯ অক্টোবর ২০২৬
নদী দূষণ নিয়ন্ত্রণে শ্যামপুর-কদমতলী শিল্প এলাকায় পরিবেশ অধিদপ্তরের অভিযান
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ১১:০৪ এএম  আপডেট: ০৮.১০.২০২৬ ১১:০৯ এএম  (ভিজিট : ২৫)
তুরাগ ও বুড়িগঙ্গা নদীর দূষণ নিয়ন্ত্রণে রাজধানীর শ্যামপুর-কদমতলী শিল্প এলাকায় রোস্টারভিত্তিক মনিটরিং ও এনফোর্সমেন্ট কার্যক্রম পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর।

গত ১ অক্টোবর ২০২৬ বুড়িগঙ্গা নদীর তীরবর্তী শ্যামপুর-কদমতলী শিল্প এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। পরিবেশ সুরক্ষায় ঢাকার চারপাশের নদীগুলোর জন্য গঠিত কেন্দ্রীয় সেলের অধীনে পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালকের নেতৃত্বে গঠিত সাব-কমিটির কার্যপরিধি অনুযায়ী এ কার্যক্রম পরিচালিত হয়।

মনিটরিং ও এনফোর্সমেন্ট কার্যক্রমে পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট বিভাগের পরিচালক মোঃ মাহবুব জামিল, বাংলাদেশ নৌবাহিনীর প্রতিনিধি ক্যাপ্টেন মোঃ গোলজার হোসেন, পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রেজওয়ান-উল-ইসলাম এবং ঢাকা মহানগর কার্যালয়ের উপপরিচালক মুহম্মদ হাফিজুর রহমান উপস্থিত ছিলেন। এছাড়া বাংলাদেশ কোস্টগার্ড ও নৌ পুলিশের প্রতিনিধিরাও অভিযানে অংশ নেন।

অভিযানকালে শ্যামপুর-কদমতলী শিল্প এলাকার মেসার্স বাহার ডাইং, খাদিজা টেক্সটাইল প্রসেসিং অ্যান্ড প্রিন্টিং ইন্ডাস্ট্রিজ, এরিস্টোফার্মা লিমিটেডসহ পাঁচটি শিল্প প্রতিষ্ঠান সরেজমিনে পরিদর্শন করা হয়।

পরিদর্শনকালে প্রতিষ্ঠানগুলোর তরল বর্জ্য পরিশোধনাগার (ETP)সহ সার্বিক পরিবেশগত ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করা হয়। পরিবেশগত ব্যবস্থাপনা নিশ্চিত করতে প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে পরবর্তী বিশ্লেষণের জন্য কয়েকটি প্রতিষ্ঠান থেকে তরল বর্জ্যের নমুনা সংগ্রহ করা হয় এবং পরিবেশগত ব্যবস্থাপনা নিশ্চিত করার লক্ষ্যে প্রতিষ্ঠানগুলোকে নোটিশ প্রদান করা হয়।

পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে তুরাগ ও বুড়িগঙ্গা নদীর দূষণ নিয়ন্ত্রণে মাসব্যাপী রোস্টারভিত্তিক মনিটরিং ও এনফোর্সমেন্ট কার্যক্রম চলমান থাকবে।

আজকালের খবর/ এমকে








আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft