মঙ্গলবার ● ৬ অক্টোবর ২০২৬
দুর্গাপূজায় মিলছে ৫ দিনের ছুটি,মন্ত্রিসভার অনুমোদন
প্রকাশ: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ৭:১৭ পিএম   (ভিজিট : ১০)
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে আগামী ২২ অক্টোবর (বৃহস্পতিবার) একদিনের ছুটির প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। ফলে দুর্গাপূজার নির্ধারিত ছুটি ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে এবার সরকারি চাকরিজীবীরা টানা পাঁচ দিনের দীর্ঘ ছুটি উপভোগ করতে পারবেন।

সোমবার (৫ অক্টোবর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই ছুটির অনুমোদন দেওয়া হয়। সংশ্লিষ্ট সূত্রে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

সরকারি ছুটির পূর্বনির্ধারিত তালিকা অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষ্যে ২০ ও ২১ অক্টোবর সরকারি ছুটি নির্ধারিত ছিল। তবে এর পরের দিন অর্থাৎ ২২ অক্টোবর বৃহস্পতিবার অফিস খোলা থাকার কথা ছিল। এরপরের দুই দিন ২৩ ও ২৪ অক্টোবর যথাক্রমে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটির দিন।

মন্ত্রিসভায় ২২ অক্টোবর ছুটি অনুমোদিত হওয়ায় এখন ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিন ছুটি কাটানোর সুযোগ পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা।

চলতি বছর মহালয়া অনুষ্ঠিত হবে আগামী ১০ অক্টোবর। এরপর ১৬ অক্টোবর মহাষষ্ঠী, ১৮ অক্টোবর মহাসপ্তমী, ১৯ অক্টোবর মহাষ্টমী, ২০ অক্টোবর মহানবমী এবং ২১ অক্টোবর বিজয়া দশমী উদযাপিত হবে।

আজকালের খবর/কাওছার আল হাবীব






আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft