রবিবার ● ৪ অক্টোবর ২০২৬
শর্তপূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধই থাকবে: ইরান
প্রকাশ: রোববার, ৪ অক্টোবর, ২০২৬, ৮:০২ পিএম   (ভিজিট : ০)
যুক্তরাষ্ট্রের সঙ্গে গত জুনে হওয়া অন্তর্বর্তী চুক্তির শর্তগুলো পুরোপুরি পূরণ না হওয়া পর্যন্ত কৌশলগত হরমুজ প্রণালি বন্ধই থাকবে বলে সাফ জানিয়ে দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের স্পিকার বাঘের ঘালিবাফ এই ঘোষণা দিয়েছেন।

রোববার (৪ অক্টোবর) বার্তা সংস্থা নুরনিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্পিকার বাঘের ঘালিবাফ বলেন, মার্কিনরা মিডিয়ায় এক কথা বললেও সম্প্রতি মধ্যস্থতাকারীদের মাধ্যমে নতুন প্রস্তাব পাঠিয়েছে। তবে তাদের মনে রাখা উচিত, প্রক্রিয়া দীর্ঘায়িত করা এবং একপাক্ষিক দাবি চাপিয়ে দেওয়ার সময় ফুরিয়ে এসেছে। ইসলামি প্রজাতন্ত্র ইরানের অবস্থান অত্যন্ত স্পষ্ট ও দৃঢ়; জুনে হওয়া ইসলামাবাদ সমঝোতা স্মারক চুক্তিতে থাকা সাতটি শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি কোনোভাবেই খোলা হবে না।

এর আগে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানান, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বন্দ্ব নিরসনে ইরান একটি নতুন প্রস্তাব দিয়েছে এবং ওয়াশিংটন তা মেনে নিলে মাত্র সাত দিনের মধ্যেই হরমুজ প্রণালি খুলে দেওয়া সম্ভব। বিদেশি দূতদের সামনে তিনি বলেন, হরমুজ খোলার বিষয়ে ইরানের শর্তগুলো অত্যন্ত পরিষ্কার এবং যুক্তরাষ্ট্রকে তা মানতেই হবে।

আরাঘচি আরও সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র যদি কূটনীতির পথ বেছে না নিয়ে পুনরায় সামরিক সংঘাতের পথে হাঁটে, তবে যেকোনো পরিস্থিতি মোকাবিলার জন্য তেহরান আগের চেয়ে অনেক বেশি প্রস্তুত রয়েছে এবং নিজেদের রক্ষায় যা যা প্রয়োজন তার সবই করা হবে।

আজকালের খবর/কাওছার আল হাবীব








Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft