সোমবার ● ৫ অক্টোবর ২০২৬
মার্কেন্টাইল ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হলেন আহমেদ শাহীন
প্রকাশ: রোববার, ৪ অক্টোবর, ২০২৬, ৬:৫৯ পিএম   (ভিজিট : ১২)
 মার্কেন্টাইল ব্যাংক পিএলসি-এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) পদে যোগদান করেছেন সুপরিচিত ব্যাংকার আহমেদ শাহীন। এর আগে তিনি ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল)-এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘ ৩৩ বছরেরও বেশি ব্যাংকিং অভিজ্ঞতাসম্পন্ন এই কর্মকর্তা বিভিন্ন আর্থিক সেবার উদ্ভাবন এবং করপোরেট ব্যাংকিং খাতের অগ্রগামী নেতৃত্বের জন্য সমাদৃত।

১৯৯২ সালে আইএফআইসি ব্যাংকে প্রবেশনারী অফিসার হিসেবে কর্মজীবন শুরু করেন আহমেদ শাহীন। দীর্ঘ কর্মজীবনে তিনি আন্তর্জাতিক ব্যাংকিং, করপোরেট রিলেশনশিপ এবং স্ট্রাকচার্ড ফাইন্যান্সের মতো গুরুত্বপূর্ণ ইউনিটে সফল নেতৃত্ব দিয়েছেন। এছাড়া তিনি ২০১৫ থেকে ২০১৬ সাল পর্যন্ত প্রাইম ব্যাংক লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও চিফ বিজনেস অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই স্নাতক ইনস্টিটিউট অব ফাইন্যান্সিয়াল সার্ভিসেস (যুক্তরাজ্য) থেকে অত্যন্ত মর্যাদাপূর্ণ ‘সার্টিফাইড ডকুমেন্টারি ক্রেডিট স্পেশালিস্ট’ (সিডিসিএস) সনদপ্রাপ্ত। এ ছাড়া তিনি ‘ফাইন্যান্স অব ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড ইউসিভিপি ৬০০ আইসিসিএম স্কিম’-এর একজন সনদপ্রাপ্ত গ্র্যাজুয়েট। তিনি আইসিসি বাংলাদেশ ব্যাংকিং কমিশনের একজন সম্মানিত সদস্য হিসেবেও কাজ করছেন। সুদীর্ঘ কর্মজীবনে তিনি ব্যাংকিং খাতে, বিশেষ করে ট্রেড ফাইন্যান্সে সুদূরপ্রসারী ও কার্যকর পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

সংশ্লিষ্টরা আশা করছেন, তার এই নতুন নিয়োগ মার্কেন্টাইল ব্যাংকের প্রাতিষ্ঠানিক আধুনিকায়ন, ডিজিটাল রূপান্তর এবং সুদৃঢ় ঝুঁকি ব্যবস্থাপনার লক্ষ্যকে আরও গতিশীল করবে। তার দূরদর্শী নেতৃত্বে ব্যাংকটি গ্রাহকদের জন্য আরও উন্নত ও আধুনিক ব্যাংকিং সেবা নিশ্চিত করতে সক্ষম হবে।

আজকালের খবর/কাওছার আল হাবীব








Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft