রবিবার ● ২৫ অক্টোবর ২০২৬
জামালপুরে জেলা গ্রাম আদালত কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
প্রকাশ: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ৫:২৮ পিএম   (ভিজিট : ১২৪)
জামালপুরে জেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী। জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপপরিচালক সুমি আক্তারের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. আজিজুল হকসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।

বক্তারা বলেন, গ্রাম আদালত পুরোপুরি সক্রিয় করার মাধ্যমে স্থানীয় পর্যায়ে ছোটখাটো ঝগড়া-বিবাদ দ্রুত নিরসন করা সম্ভব। এর ফলে বাদী-বিবাদীর আর্থিক ক্ষতি ও মামলাজট যেমন কমবে, তেমনি অহেতুক হয়রানি থেকেও রেহাই পাওয়া যাবে। সকলকে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ থেকে এবং গ্রাম আদালতকে কাজে লাগিয়ে আগামীর সমৃদ্ধ নতুন বাংলাদেশ গঠনে এগিয়ে আসার আহ্বান জানান তারা।

আজকালের খবর/কাওছার আল হাবীব








Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft