সোমবার ● ২৮ সেপ্টেম্বর ২০২৬
সিতি হাসমাহর মৃত্যুতে আনোয়ার ইব্রাহিমের শোক
প্রকাশ: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ১২:২২ পিএম   (ভিজিট : ৩)
মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী তুন ড. মাহাথির মোহাম্মদের স্ত্রী তুন ড. সিতি হাসমাহ মোহাম্মদ আলী আর নেই। সোমবার সকালে কুয়ালালামপুরের ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে (আইজেএন) চিকিৎসাধীন অবস্থায় ১০০ বছর বয়সে তিনি মারা যান।

তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম। তিনি ড. সিতি হাসমাহর মৃত্যুতে শোক প্রকাশ করে বলেন, তার প্রয়াণ সমাজ ও দেশের জন্য বড় ক্ষতি।

কুয়ালালামপুরে আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয় মালয়েশিয়ার (আইআইইউএম) আন্তর্জাতিক ইসলামিক চিন্তা ও সভ্যতা ইনস্টিটিউট (আইএসটিএসি) ক্যাম্পাসে ‘ইন্টারন্যাশনাল ফিউচার কনফারেন্স ২০২৬’-এর উদ্বোধনী বক্তব্য দেওয়ার আগে আনোয়ার এ কথা বলেন।
এ সময় প্রধানমন্ত্রী সম্মেলনে অংশ নেওয়া প্রতিনিধিদের ড. সিতি হাসমাহর আত্মার মাগফিরাত কামনায় সুরা ফাতিহা পাঠের আহ্বান জানান।

ড. সিতি হাসমাহর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার ছেলে তান শ্রী মোখজানি মাহাথির। বারনামাকে দেওয়া বক্তব্যে তিনি মায়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

দীর্ঘ জীবনে চিকিৎসা, জনসেবা ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন ড. সিতি হাসমাহ। বিশেষ করে মাহাথির মোহাম্মদের দীর্ঘ রাজনৈতিক জীবনের বিভিন্ন পর্যায়ে তিনি মালয়েশিয়ার জনপরিসরে পরিচিত ও প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে নিজস্ব অবস্থান তৈরি করেন।

তার মৃত্যুতে মালয়েশিয়ার রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

আজকালের খবর/ এমকে









Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft