সোমবার ● ২৮ সেপ্টেম্বর ২০২৬
নন্দীগ্রামে ২ মাদক ব্যবসায়ীসহ চারজন গ্রেপ্তার
প্রকাশ: রোববার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৬:১৮ পিএম   (ভিজিট : ৮)
বগুড়ার নন্দীগ্রামে থানা পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে ৩৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি এবং নিয়মিত ও পরোয়ানাভুক্ত মামলার দুই আসামিসহ মোট চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বগুড়ার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদের দিকনির্দেশনায় এবং নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ তারিকুল ইসলামের নেতৃত্বে শনিবার (২৬ সেপ্টেম্বর) দিবাগত রাতে এই অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার পৌর এলাকার বৈলগ্রাম দক্ষিণপাড়া থেকে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন—নন্দীগ্রাম উপজেলার ভরতেঁতুলিয়া গ্রামের নজরুল ইসলাম মৃধার ছেলে সাকিল আহম্মেদ (২৭) এবং নাটোরের সিংড়া উপজেলার শ্রীরামপুর গ্রামের রণজিৎ চন্দ্র দাসের ছেলে নয়ন কুমার রবিদাস (২৪)। এ সময় তাঁদের কাছ থেকে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট, একটি ইজিবাইক ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে নন্দীগ্রাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

অপরদিকে, পৃথক অভিযানে নন্দীগ্রাম থানার একটি নিয়মিত মামলার এজাহারনামীয় আসামি জামালপুর গ্রামের মৃত খয়বর আলীর ছেলে দুলাল হোসেন (৫৪) এবং জিআর মামলার পরোয়ানাভুক্ত আসামি বীরপলি গ্রামের শাহজাহান আলী শেখের ছেলে কুতুব উদ্দিন শেখকে (২৮) নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ।

নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (চার্জ) তারিকুল ইসলাম জানান, মাদকবিরোধী বিশেষ অভিযানে দুই মাদক কারবারি ও দুই পরোয়ানাভুক্ত/নিয়মিত মামলার আসামিসহ মোট চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার সকালে তাঁদেরকে যথাযথ পুলিশ প্রহরায় বগুড়া আদালতে পাঠানো হয়েছে।

আজকালের খবর/কাওছার আল হাবীব






আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft