সোমবার ● ২৮ সেপ্টেম্বর ২০২৬
কালীগঞ্জে কৃষকের বাড়িতে দুঃসাহসিক চুরি: সর্বস্ব হারিয়ে স্ত্রীর আহাজারি
প্রকাশ: রোববার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৬:০০ পিএম   (ভিজিট : ১৩)
ঝিনাইদহের কালীগঞ্জে এক কৃষকের বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। চোরেরা ঘরের তালা ভেঙে স্বর্ণালঙ্কার ও নগদ টাকাসহ প্রায় পাঁচ লাখ টাকার মূল্যবান মালামাল নিয়ে গেছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) দিবাগত গভীর রাতে উপজেলার বারোবাজার ইউনিয়নের বহিরগাছি গ্রামের কৃষক নূর হোসেনের বাড়িতে এই চুরির ঘটনা ঘটে।

ভুক্তভোগী কৃষক নূর হোসেন জানান, তাঁর স্ত্রী শিউলি খাতুন একজন ক্যানসার রোগী। গত শুক্রবার তিনি চিকিৎসকের কাছে যাওয়ার জন্য যশোরে যান এবং সেখান থেকে সরাসরি মেয়ের বাড়ি সাতক্ষীরার কলারোয়াতে ওঠেন। ঘটনার রাতে বাড়িতে কেউ না থাকার সুযোগ নেয় চোরেরা।

রবিবার সকালে বাড়ি ফিরে তাঁরা দেখতে পান ঘরের তালা ভাঙা এবং ভেতরের জিনিসপত্র এলোমেলো অবস্থায় পড়ে আছে। চোরেরা ঘরের আলমারি ও ওয়র্ডরোব ভেঙে দুই ভরি স্বর্ণ, তিন ভরি রুপার গহনা এবং নগদ ২০ হাজার টাকাসহ অন্যান্য মূল্যবান সামগ্রী চুরি করে নিয়ে গেছে। বসতবাড়িতে এমন চুরির ঘটনায় সর্বস্ব হারিয়ে কান্নায় ভেঙে পড়েন ক্যানসার আক্রান্ত ওই কৃষকের স্ত্রী।

এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জুলফিকার আলি জানান, কৃষকের বাড়িতে চুরির বিষয়টি তাঁর জানা নেই এবং এ ঘটনায় কেউ থানায় কোনো লিখিত অভিযোগও দেননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আজকালের খবর/কাওছার আল হাবীব






আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft