রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৬
ভারতে ৩৩ মাস কারাভোগের পর দেশে ফিরলেন ৩ বাংলাদেশি
প্রকাশ: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৫১ পিএম   (ভিজিট : ১৯)
অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে আটক হওয়ার পর দীর্ঘ ৩৩ মাস কারাভোগ শেষে দেশে ফিরেছেন এক নারীসহ তিন বাংলাদেশি। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে ফেরত পাঠায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

ফেরত আসা তিনজন হলেন- কুড়িগ্রামের কচাকাটা থানার আব্দুল জলিল ও মুজাফফর হোসেন এবং ঢাকার শারমিন আক্তার।

শুক্রবার ভূরুঙ্গামারী সীমান্তে বিএসএফ তাদের বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর কাছে হস্তান্তর করে। পরে সোনাহাট বিজিবি ক্যাম্পের সদস্যরা তাদের ভূরুঙ্গামারী থানায় নিয়ে যান।

পুলিশ জানায়, অবৈধভাবে ভারতে প্রবেশের পর দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হন ওই তিনজন। এরপর তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। দীর্ঘ ৩৩ মাস কারাভোগ শেষে মুক্তি পাওয়ার পর নিয়মিত প্রক্রিয়ায় বিএসএফ তাদের বিজিবির কাছে হস্তান্তর করে।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ফেরত আসা তিনজনের পরিবারের সদস্যদের ডেকে তাদেরকে সকল প্রক্রিয়া মেনে হস্তান্তর করা হয়েছে।

আজকালের খবর/বিএস 









Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft