রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৬
নীলফামারীতে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের নকআউট পর্ব অনুষ্ঠিত
প্রকাশ: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ৭:২১ পিএম   (ভিজিট : ২১)
“মাদকদ্রব্য ত্যাগ করি, কিশোর গ্যাং নির্মূল করি, সুস্থ-সবল জীবন গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীতে অনুষ্ঠিত হয়েছে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ–২০২৬ এর জেলা পর্যায়ের নকআউট পর্ব।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় নীলফামারী টেনিস কমপ্লেক্স মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 

খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতা উপভোগ করেন নীলফামারীর পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন খান।

২০ বছর বয়সী খেলোয়াড়দের নিয়ে আয়োজিত এ প্রতিযোগিতায় জেলার ছয়টি পুরুষ ও ছয়টি নারী দল অংশ নেয়। জেলার বিভিন্ন এলাকার সম্ভাবনাময় খেলোয়াড়দের বাছাই করে এসব দল গঠন করা হয়েছে।

আয়োজকরা জানান, তরুণ প্রজন্মকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করা, মাদক ও অপরাধ থেকে দূরে রাখা এবং পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক আস্থা, সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধি করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। নীলফামারী কমিউনিটি পুলিশিং কমিটির উদ্যোগে প্রতিযোগিতাটি আয়োজন করা হয়েছে।

প্রতিযোগিতায় অংশ নেওয়া খেলোয়াড়দের নিবন্ধনের পাশাপাশি প্রতিটি ম্যাচ শেষে নির্ধারিত মূল্যায়ন ফরমের মাধ্যমে তাদের পারফরম্যান্স মূল্যায়ন করা হচ্ছে। এর মাধ্যমে প্রতিভাবান খেলোয়াড়দের চিহ্নিত করে ভবিষ্যতে তাদের আরও সুযোগ দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান আয়োজকরা।

অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মোহসিন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) এ.বি.এম. ফয়জুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সৈয়দপুর সার্কেল) এ.কে.এম. ওহিদুন্নবী, জেলা ক্রীড়া কর্মকর্তা, আরআই, পুলিশ লাইন্স নীলফামারী, জেলার ৬ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যরা উপস্থিত ছিলেন।

আজকালের খবর/বিএস 









Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft