রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৬
দেবীদ্বারে ৩টি ড্রেজারসহ ১ হাজার ফুট পাইপ ধ্বংস
প্রকাশ: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৫৪ পিএম   (ভিজিট : ২৬)
কৃষি জমি,পরিবেশ ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় কুমিল্লার দেবীদ্বারে অবৈধ ড্রেজারবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে ৩ টি ড্রেজার ও ১  হাজার ফুট পাইপ ধ্বংস করা হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অশোক বিক্রম চাকমার নেতৃত্বে উপজেলার গুনাইঘর (দক্ষিণ) ইউনিয়নের বল্লভপুর এবং উজানিজোড়া গ্রামে ৩টি ড্রেজার ও ১ হাজার ফুট পাইপ ধ্বংস করা হয়। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমা বলেন, অবৈধভাবে ড্রেজার ব্যবহার করে কৃষি জমির মাটি কাটা, খাল-বিল ও জলাশয়ের ক্ষতি করা এবং পরিবেশের ভারসাম্য নষ্ট করার বিরুদ্ধে প্রশাসনের অবস্থান কঠোর। জনস্বার্থে কৃষি জমি রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, দীর্ঘদিন ধরে এসব ড্রেজারের কারণে ফসলি জমি ক্ষতিগ্রস্ত হচ্ছিল এবং অনেক এলাকায় ভাঙন ও জলাবদ্ধতার ঝুঁকি তৈরি হচ্ছিল। নিয়মিত অভিযান পরিচালনা করলে এসব অনিয়ম অনেকাংশে কমে আসবে বলে তারা আশা প্রকাশ করেন।

আজকালের খবর/বিএস 









Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft