মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর ২০২৬
এবার ডাকসুর সংগ্রহশালায় গোলাম আজমকে জুতা মারার ছবি
প্রকাশ: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৫১ পিএম   (ভিজিট : ১০)
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদে মোহাম্মদ আলী জিন্নাহর সাঁটানো ছবি ভাঙচুরের পর এবার গোলাম আজমকে জুতা মারার ছবি সাঁটালো ছাত্র ফেডারেশন।

ছবিটি আশির দশকের; এতে দেখা যায়, বায়তুল মোকাররম এলাকায় গোলাম আজমকে জুতা দিয়ে মারছেন বিক্ষুব্ধ জনতা।

এর আগে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের সংগ্রহশালায় মোহাম্মদ আলী জিন্নাহর ছবি সাঁটানোকে কেন্দ্র করে আলোচনা তৈরি হয়।

একইসঙ্গে শেখ মুজিবুর রহমানসহ মুক্তিযুদ্ধের বিভিন্ন ছবি সরিয়ে ফেলার আশঙ্কা করা হয়। এর প্রতিবাদ জানিয়ে ইতোমধ্যে নিন্দা জানিয়েছে ছাত্রদল।

উপাচার্যের কাছে গিয়ে মোহাম্মদ আলী জিন্নাহর ছবি অপসারণ করে ডাকসুর বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনকে আল্টিমেটাম দিয়েছে সংগঠনটি।

এর মধ্যেই সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ২টা নাগাদ ডাকসুর সংগ্রহশালায় প্রবেশ করে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী তৈয়ব হালদার।

আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft