রবিবার ১৩ সেপ্টেম্বর ২০২৬
দুবাইয়ে কনসাল জেনারেলের সঙ্গে বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটি ইউএই’র মতবিনিময়
প্রকাশ: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ৮:২৭ পিএম   (ভিজিট : ১৬)
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বাংলাদেশের কনসাল জেনারেল রাশেদুজ্জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছে বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটি ইউএই (বিআরইউ-ইউএই)-এর একটি প্রতিনিধি দল। 

মতবিনিময়কালে কনস্যুলেটের দ্বিতীয় সচিব (এনআইডি) আব্দুল্লাহ আল মামুনুর রশিদ, দ্বিতীয় সচিব (প্রটোকল) সাজ্জাদ জহির এবং প্রথম সচিব (প্রেস) জিয়াউল হক উপস্থিত ছিলেন।

বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটি ইউএই’র প্রতিনিধি দলে ছিলেন- সংগঠনের সভাপতি সিরাজুল হক, সিনিয়র সহ-সভাপতি সঞ্জিত কুমার শীল, সহ-সভাপতি মহিউল করিম আশিক, সাধারণ সম্পাদক সরোয়ার উদ্দিন রনি, যুগ্ম সাধারণ সম্পাদক সাগর চন্দ্র স্বপন, সহ-সাধারণ সম্পাদক শহিদুল হক, সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ, দপ্তর সম্পাদক শরিফুল ইসলাম, আইটি বিষয়ক সম্পাদক প্রকৌশলী রুহুল আমিন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ জাকারিয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়কালে সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা এবং তাদের কল্যাণে করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। একই সঙ্গে প্রবাসীদের বিভিন্ন সমস্যা গণমাধ্যমে তুলে ধরা, দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার চর্চা এবং বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরতে সাংবাদিকদের ভূমিকা নিয়েও আলোচনা করেন উপস্থিত নেতারা।

প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় এবং গণমাধ্যম কর্মীদের আরও দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটি ইউএই’র নেতারা বলেন, প্রবাসীদের সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরার পাশাপাশি সংযুক্ত আরব আমিরাতের আইন-কানুনের প্রতি সম্মান রেখে বাংলাদেশের সুনাম ও ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরতে তারা ভবিষ্যতেও কাজ করে যাবেন।

মতবিনিময় শেষে কনসাল জেনারেল রাশেদুজ্জামান প্রবাসী বাংলাদেশি সাংবাদিকদের বিভিন্ন কর্মকাণ্ডের প্রশংসা করেন। তিনি প্রবাসীদের কল্যাণে সাংবাদিকদের ইতিবাচক ভূমিকার কথা উল্লেখ করে বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটি ইউএই’র সঙ্গে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft