সোমবার ৭ সেপ্টেম্বর ২০২৬
পাকিস্তানকে হারিয়ে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের নারী দলের
প্রকাশ: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২:১৭ পিএম   (ভিজিট : ৮)
জুনিয়র নারী হকি এশিয়া কাপে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে বাংলাদেশ। 

এশিয়া কাপের চ্যালেঞ্জার পুলে আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ নারী দল ৫-১ গোলে হারিয়েছে পাকিস্তানকে। নিজেদের প্রথম ম্যাচে চাইনিজ তাইপেকে ৭-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ।

২ ম্যাচে টানা দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে এশিয়া কাপের চ্যালেঞ্জার পুলের শীর্ষে আছে বাংলাদেশ দল।

চীনের মোকি ট্রেনিং গ্রাউন্ডে অনুষ্ঠিত ম্যাচের নবম মিনিটে প্রথম গোলের দেখা পায় বাংলাদেশ। ফিল্ড গোলে বাংলাদেশকে এগিয়ে দেন লনিমা নুপুর। 

ম্যাচের ১৯ মিনিটে নাদিরা এমার গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ। 

৩৩ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে গোল করে বাংলাদেশকে ৩-০ ব্যবধানে এগিয়ে দেন অধিনায়ক সারিকা রিমন।

তিন গোল হজম করে ৪১ মিনিটে ব্যবধান কমায় পাকিস্তান। দলের হয়ে প্রথম গোল করেন অধিনায়ক সারিকা। 

৪৩ মিনিটে কনা আক্তারের গোলে ব্যবধান বাড়িয়ে ৪-১ ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ। 

ম্যাচের শেষদিকে পঞ্চমবারের মত পাকিস্তানের জালে বল পাঠায় বাংলাদেশ। ৫৭ মিনিটে পেনাল্টি কর্নার থেকে বাংলাদেশের হয়ে পঞ্চম গোল করেন আইরিন রিয়া। শেষ পর্যন্ত ৫-১ গোলে জয় পায় বাংলাদেশ। 

আগামী ৮ সেপ্টেম্বর নিজেদের তৃতীয় ম্যাচে কাজাখস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। 

আজকালের খবর/এমকে










Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft