বুধবার ২ সেপ্টেম্বর ২০২৬
এক নজরে লিওনেল মেসির বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ার
প্রকাশ: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩৯ পিএম   (ভিজিট : ২৫)
আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন মহাতারকা লিওনেল মেসি। এই পর্যায়ে বহু দলীয় ও ব্যক্তিগত সাফল্য সঙ্গে নিয়ে আর্জেন্টিনা জাতীয় দল থেকে সরে দাঁড়িয়েছেন তিনি। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা বিদায়ী বার্তায় তর্কসাপেক্ষে সর্বকালের সেরা এই ফুটবলার লিখেছেন, ‘(২০২৬ বিশ্বকাপের) ফাইনালের পর এতদিন ধরে বিষয়টি নিয়ে অনেক ভাবনাচিন্তার পর, আমি সবাইকে জানাতে চাই যে, আমি জাতীয় দল থেকে অবসর নিচ্ছি...।’

এর আগে ২০২৬ সালের জুনে একবার আচমকা অবসর নিয়েছিলেন মেসি। টানা তিনটি ফাইনাল হারের (২০১৪ বিশ্বকাপ এবং ২০১৫ ও ২০১৬ কোপা আমেরিকা) হতাশায় সেই সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। তবে অবসর ভেঙে মাত্র দুই মাস পরই আর্জেন্টিনা দলে ফিরেছিলেন। বাকিটা ইতিহাস। কঠিন সময় পেছনে ফেলে ২০২২ সালের কাতার বিশ্বকাপের শিরোপার পাশাপাশি দুটি কোপা আমেরিকা (২০২১ ও ২০২৪) জিতেছেন তিনি। ঝুলিতে আরও পুরেছেন ফিনালিসিমা।

জাতীয় দলের হয়ে কাটানো ২১ বছরে মেসি ২০৭ ম্যাচ খেলে করেছেন ১২৫ গোল, যা আর্জেন্টিনার পক্ষে আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি ম্যাচ খেলা ও সবচেয়ে বেশি গোল করার রেকর্ড। জাতীয় দলকে বিদায় জানালেও ক্লাব পর্যায়ে তিনি বর্তমানে খেলছেন মেজর সকার লিগের (এমএলএস) ইন্টার মায়ামিতে।

এক নজরে মেসির আন্তর্জাতিক ক্যারিয়ার:

অভিষেক: ১৭ আগস্ট, ২০০৫
শেষ ম্যাচ: ১৯ জুলাই, ২০২৬
ম্যাচ: ২০৭
গোল: ১২৫
অ্যাসিস্ট: ৬৮
হলুদ কার্ড: ৯
লাল কার্ড: ২

বিশ্বকাপ:
ম্যাচ: ৩৪
গোল: ২১
অ্যাসিস্ট: ১২

কোপা আমেরিকা:
ম্যাচ: ৩৯
গোল: ১৪
অ্যাসিস্ট: ১৮

আন্তর্জাতিক প্রীতি ম্যাচ:
ম্যাচ: ৬১
গোল: ৫৪
অ্যাসিস্ট: ২২

বিশ্বকাপ বাছাইপর্ব:
ম্যাচ: ৭২
গোল: ৩৬
অ্যাসিস্ট: ১৪

ফিনালিসিমা:
ম্যাচ: ১
গোল: ০
অ্যাসিস্ট: ২

শিরোপা:

বিশ্বকাপ: ১ (২০২২)
কোপা আমেরিকা: ২ (২০২১ ও ২০২৪)
ফিনালিসিমা: ১ (২০২৪)

ব্যক্তিগত অর্জন:

বিশ্বকাপ গোল্ডেন বল: ২ (২০১৪ ও ২০২২)
বিশ্বকাপ সিলভার বল: ১ (২০২৬)
বিশ্বকপ সিলভার বুট: ২ (২০২২ ও ২০২৬)
কোপা আমেরিকা গোল্ডেন বল: ২ (২০১৫ ও ২০২১)
কোপা আমেরিকা গোল্ডেন বুট: ১ (২০২১)
ফিফা বর্ষসেরা খেলোয়াড়: ৮ (২০০৯, ২০১০, ২০১১, ২০১২, ২০১৫, ২০১৯, ২০২১, ২০২৩)

আজকালের খবর/এমকে









Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft