সোমবার ৭ সেপ্টেম্বর ২০২৬
ভারতের কাছেও হারল বাংলাদেশ
প্রকাশ: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২:১৫ পিএম   (ভিজিট : ৬)
হার দিয়ে এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের বাছাইপর্ব শেষ করল বাংলাদেশ দল। 

উজবেকিস্তানের তাসখন্দের দোস্তলিক স্টেডিয়ামে ‘বি’ গ্রুপে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে ভারতের কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ। 

এর আগে গ্রুপ পর্বে নিজেদের প্রথম দুই ম্যাচে যথাক্রমে উজবেকিস্তানের কাছে ২-০ গোলে এবং সিরিয়ার কাছে ৩-০ গোলে হেরেছিল বাংলাদেশ। টানা তিন হারে অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের বাছাইপর্ব শেষ করল বাংলাদেশ।

ম্যাচের ২৬ মিনিটে প্রথম গোল হজম করে বাংলাদেশ। সতীর্থর পাস থেকে গোল করে ভারতকে এগিয়ে দেন মিডফিল্ডার ড্যানি মেইতে।

৬০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে ভারত। বক্সের ভেতর ব্যাক ভলিতে দুর্দান্ত এক গোল করেন মিডফিল্ডার বিশাল যাদব।

৭৯ মিনিটে বাংলাদেশের বক্সের ভেতর থেকে দারুণ শটে বল জালে পাঠান ভারতের বদলি মিডফিল্ডার মোহাম্মদ আরবাশ। ফলে ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ভারত।

সিরিয়াকে ১-০ গোলে হারিয়ে এবারের আসর শুরু করেছিল ভারত। এরপর স্বাগতিক উজবেকিস্তানের কাছে ৪-০ গোলে হারে তারা। বাংলাদেশের বিপক্ষে জয়ে চূড়ান্ত পর্বে ওঠার লড়াইয়ে টিকে থাকল ভারত।

বাছাইপর্ব থেকে আট গ্রুপের বিজয়ী দল এবং সেরা সাতটি রানার্স-আপ দল এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করবে। 

আজকালের খবর/এমকে









Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft