রবিবার ৬ সেপ্টেম্বর ২০২৬
ক্র্যাব সদস্য সন্তানদের রোবোটিক্স বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
প্রকাশ: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৫৫ পিএম  আপডেট: ০৫.০৯.২০২৬ ৭:০১ পিএম  (ভিজিট : ১৫)
বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের (ক্র্যাব) উদ্যোগে স্বেচ্ছাসেবী সংগঠন উইংস ফাউন্ডেশন বাংলাদেশের আয়োজনে ক্র্যাব সদস্য সন্তানদের রোবোটিক্স প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে ক্র্যাব মিলনায়তনে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। 

প্রশিক্ষণ কর্মশালায় ক্র্যাব সাধারণ সম্পাদক এম এম বাদশাহ্, যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম রাজী, অর্থ সম্পাদক আমিনুল ইসলাম, দপ্তর সম্পাদক ইসমাঈল হুসাইন ইমু, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আবু জাফর, কারামা সলিডারিটি’র বাংলাদেশর কান্ট্রি ডিরেক্টর মোহাম্মদ আলী, উইংস ফাউন্ডেশন বাংলাদেশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

সমাপনী সেশনে প্রশিক্ষণার্থীদের হাতে ক্র্যাব সাধারণ সম্পাদক এম এম বাদশাহ্ ও উইংস ফাউন্ডেশন বাংলাদেশের কর্মকর্তারা সার্টিফিকেট তুলে দেন। 

তরুণ প্রজন্মকে প্রযুক্তি ও আধুনিক রোবোটিক্সে দক্ষ করে তোলার লক্ষ্যে উইংস ফাউন্ডেশন বাংলাদেশ জঙইঙএঊঘঊঝওঝ: ওমহরঃরহম ঃযব ঋঁঃঁৎব ড়ভ জড়নড়ঃরপং শীর্ষক কর্মশালার আয়োজন করা হয়। প্রযুক্তির নব দিগন্ত উন্মোচনের লক্ষ্য নিয়ে আয়োজিত এই অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে রোবোটিক্স ও ভবিষ্যৎ প্রযুক্তি বিষয়ে নিজেদের ভাবনা তুলে ধরেন আয়োজক কমিটির শীর্ষ কর্মকর্তারা। 

উদ্বোধনী বক্তব্যে উইংস ফাউন্ডেশন বাংলাদেশের কো-ফাউন্ডার ও চিফ ডাইরেক্টর দাউদ আহমেদ সাদ বলেন, রোবট আমরা তৈরি করি প্রযুক্তি দিয়ে, কিন্তু ভবিষ্যৎ তৈরি করি আমাদের চিন্তা, সৃজনশীলতা ও সাহস দিয়ে। তিনি তরুণদের উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে নতুন প্রযুক্তির সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার আহ্বান জানান।

প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করে ক্র্যাব সাধারণ সম্পাদক এম এম বাদশাহ্ বলেন, প্রযুক্তির দুনিয়ায় আগামীর প্রতিটিদিনকে নেতৃত্ব দিবে এআই, রোবোটিক্স। তাই রোবোটিক্স বিষয়ে তরুণ শিক্ষার্থীদের  মাঝে প্রাথমিক ধারণা দিতেই এই কর্মশালার আয়োজন করা হয়েছে। ক্র্যাব সদস্য সন্তানদের জন্য এআই ও কোডিং বিষয়ে আগামীতে আরো প্রশিক্ষণ আয়োজনের পরিকল্পনার কথা জানান ক্র্যাব সাধারণ সম্পাদক এম এম বাদশাহ। 
অনুষ্ঠানের বিশেষ অতিথির বক্তব্যে, কারামা সলিডারিটি’র বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মোহাম্মদ আলী বলেন, দেশের তৃণমূল পর্যায়ে প্রযুক্তি জ্ঞানকে এভাবে ছড়িয়ে দিতে তরুণ সমাজকে আরো বেশি কাজ করতে হবে। ক্র্যাব ও উইংস ফাউন্ডেশন বাংলাদেশের যৌথ আয়োজনের প্রশংসা করেন কারামা সলিডারিটি’র বাংলাদেশর কান্ট্রি ডিরেক্টর মোহাম্মদ আলী।

যৌথ উদ্যোগ ও আয়োজনের গুরুত্ব তুলে ধরে উইংস ফাউন্ডেশন বাংলাদেশের কো-ফাউন্ডার ও জেনারেল সেক্রেটারি রামিশা হোসেন দিহা বলেন, এই আয়োজনটা সম্ভব হয়েছে একটি চমৎকার যৌথ প্রচেষ্টার মাধ্যমে। আমি আন্তরিক ধন্যবাদ জানাতে চাই ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনকে, যারা তাদের সহযোগিতা আমাদের আয়োজনটিকে সাফল্যমন্ডিত করেছে। তবে সবচেয়ে বড় ধন্যবাদ আমাদের আজকের অংশগ্রহণকারীদের। 

অনুষ্ঠানের সাফল্য ও অংশগ্রহণকারীদের উৎসাহ নিয়ে সংগঠনের কো-ফাউন্ডার ও ডিরেক্টর অব অপারেশনস আশিকুজ্জামান দীপন বলেন, আজকের ঙজঙইঙএঊঘঊঝওঝঙ-এ আপনাদের সবাইকে পাশে পেয়ে আমরা ভীষণ আনন্দিত। সবার সহযোগিতা ও অংশগ্রহণের জন্যই আজকের দিনটি সার্থক হতে চলেছে।

দিনব্যাপী আয়োজিত এই কর্মশালায় অংশ নেওয়া তরুণদের হাতে-কলমে রোবোটিক্সে দিকনির্দেশনা ও প্রশিক্ষণ প্রদান করেন অভিজ্ঞ ট্রেনাররা। প্রশিক্ষণ সেশন পরিচালনায় ছিলেন উইংস ফাউন্ডেশন বাংলাদেশের ডিরেক্টর অব টেকনিক্যাল অপারেশন্স তানজিরুল ইসলাম তুর্য এবং ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড ইন্টারন্যাশনাল ফাইনালস ২০২৪ ও ২০২৫-এর সিলভার ও ব্রোঞ্জ পদকজয়ী আফিয়া হুমায়রা। প্রশিক্ষকরা রোবোটিক্সের মৌলিক বিষয় থেকে শুরু করে বাস্তবভিত্তিক প্রজেক্ট ডিজাইনিং ও আধুনিক প্রযুক্তির ব্যবহার সম্পর্কে অংশগ্রহণকারীদের বিস্তারিত ধারণা দেন। আয়োজকদের আশা, এই ধরণের কর্মশালা বাংলাদেশের তরুণ সমাজকে বৈশ্বিক প্রযুক্তি প্রতিযোগিতায় নেতৃত্ব দিতে উদ্বুদ্ধ করবে এবং ভবিষ্যতে রোবোটিক্স খাতে নতুন দিগন্ত উন্মোচন করবে।

আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft