শনিবার ৫ সেপ্টেম্বর ২০২৬
ভ্রমণ ভিসায় গিয়ে কী কী করা যাবে না জানাল যুক্তরাষ্ট্র
প্রকাশ: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ৩:০৫ পিএম   (ভিজিট : ০)
যুক্তরাষ্ট্রে বি১/বি২ ভ্রমণ ভিসা নিয়ে গিয়ে কিছু নির্দিষ্ট কাজ করা যাবে না বলে জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। এর মধ্যে রয়েছে সন্তান জন্ম দেওয়া, চাকরি করে পারিশ্রমিক নেওয়াসহ বেশকিছু কার্যক্রম।

শনিবার (৫ সেপ্টেম্বর) মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এ বিষয়ে সতর্কবার্তা দেওয়া হয়।

দূতাবাসের সতর্কবার্তায় বলা হয়েছে, ‘বার্থ ট্যুরিজম’, অর্থাৎ শুধু সন্তানের যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাওয়ার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়া এ ভিসায় অনুমোদিত নয়।

এছাড়া যুক্তরাষ্ট্রের কোনো নিয়োগকর্তা বা ব্যবসাপ্রতিষ্ঠান থেকে পারিশ্রমিক পাওয়া যায়—এমন কাজ করা যাবে না। ডিগ্রি বা অ্যাকাডেমিক ক্রেডিটের জন্য পড়াশোনা এবং পারিশ্রমিকের বিনিময়ে পারফরম্যান্স করাও ভ্রমণ ভিসায় নিষিদ্ধ বলে জানিয়েছে দূতাবাস।

যুক্তরাষ্ট্রের বি১/বি২ ভিজিটর ভিসা অস্থায়ী ভ্রমণ কার্যক্রমের জন্য ব্যবহার করা হয়। সাধারণত স্বল্পমেয়াদি ব্যবসায়িক কার্যক্রম, পর্যটন, অবকাশযাপন, চিকিৎসার মতো নির্দিষ্ট কিছু বিষয়ে এ ভিসা ব্যবহার করা হয়ে থাকে।

আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft