সোমবার ৭ সেপ্টেম্বর ২০২৬
কুড়িগ্রাম কেন্দ্রীয় বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি রনজু, সম্পাদক শাহ আলম
প্রকাশ: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ৬:২৮ পিএম   (ভিজিট : ৪২)
ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা মধ্য দিয়ে কুড়িগ্রাম কেন্দ্রীয় বাজার ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সভাপতি পদে শেখ রনজু সাধারণ সম্পাদক পদে শাহ আলমসহ বিভিন্ন পদে ২৩ জন প্রার্থী নির্বাচিত হয়েছেন। 

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল দশটা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলে  বিকেল চারটা পর্যন্ত।  

২৩টি পদে বিপরীতে মোট ৪৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ৩৫৭ জন ভোটার মধ্যে ৩২০ জন ভোটার  তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গননা শেষে রাত ১১ টায় ফলাফল ঘোষণা করা হয়। 

নির্বাচন কমিশনার হাসিবুর রহমান হাসিব  জানান, সকাল থেকে শান্তিপূর্ণ ভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। রাতেই ফলাফল ঘোষণা করা হয়েছে। কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ, গণনা এবং ফলাফল  ঘোষণা করা হয়েছে।

আজকালের খবর/বিএস 









Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft