সোমবার ৭ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
প্রকাশ: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ৬:০২ পিএম   (ভিজিট : ৪৩)
ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারের লক্ষ্যে দলের ঘোষিত পাঁচ বছরব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচি পালন করা হয়।

শনিবার (৫ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়া সদর থানার পাশের সড়কে গাছের চারা রোপণের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন জাতীয় সংসদের বাণিজ্য মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল এমপি।

কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল এমপি বলেন, নির্বাচনী ইশতেহারে প্রতিবছর পাঁচ কোটি করে পাঁচ বছরে মোট ২৫ কোটি গাছ রোপণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে ব্যাপকভাবে বৃক্ষরোপণ প্রয়োজন।

তিনি আরও বলেন, বৃক্ষরোপণ ও মৎস্য পোনা অবমুক্তকরণ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিরও একটি অংশ। এরই ধারাবাহিকতায় ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবদলের উদ্যোগে এ বৃক্ষরোপণ কর্মসূচি আয়োজন করা হয়েছে।

কর্মসূচিতে জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলাম, জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি জহিরুল হক খোকন, সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি, জেলা যুবদলের সভাপতি শামীম মোল্লা, সাধারণ সম্পাদক ইয়াছিন মাহমুদসহ জেলা বিএনপি, যুবদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়তে দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষকে বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান।

আজকালের খবর/বিএস 









Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft