সোমবার ৭ সেপ্টেম্বর ২০২৬
পাকুন্দিয়ায় এসএসসি ও সমমানের ১৪৬ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা
প্রকাশ: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ৪:২১ পিএম   (ভিজিট : ৩৮)
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী (জিপিএ-৫ প্রাপ্ত) ১৪৬ শিক্ষার্থীকে সাফল্যের স্বীকৃতি হিসেবে সংবর্ধনা দিয়েছে উপজেলা প্রশাসন।

শনিবার (৫সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

এতে প্রধান হিসেবে উপস্থিত অতিথি ছিলেন, কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন।

পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রূপম দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান, পৌর বিএনপির সভাপতি এসএএম মিনহাজ উদ্দিন ও উপজেলা একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ শারফুল ইসলাম।

এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের সাফল্যের জন্য অভিনন্দন জানান এবং ভবিষ্যতে আরও ভালো ফলাফলের পাশাপাশি দেশ ও সমাজের কল্যাণে নিজেদের মেধা কাজে লাগানোর আহ্বান জানান।

আলোচনা সভা শেষে কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও ফুল তুলে দেন অতিথিরা। এ সময় শিক্ষার্থীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়।

আজকালের খবর/বিএস 









Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft