শনিবার ৫ সেপ্টেম্বর ২০২৬
যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের তিন পাইলটসহ নিহত ১৯
প্রকাশ: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬, ২:৫৬ পিএম  আপডেট: ০৪.০৯.২০২৬ ২:৫৭ পিএম  (ভিজিট : ৩০)

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের তিন পাইলট নিহত হয়েছেন। তাঁদের মধ্যে দুজন নৌবাহিনীর এবং একজন বিমানবাহিনীর পাইলট। বৃহস্পতিবার ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি) এ তথ্য জানিয়েছে।

নিহত পাইলটরা হলেন মোজতবা বাঘেরি, হামেদ ওকাতি ও হোসেইন মাহদাভিয়ান। তাঁদের মধ্যে মোজতবা বাঘেরি ও হামেদ ওকাতি নৌবাহিনীর পাইলট ছিলেন। হোসেইন মাহদাভিয়ান ছিলেন বিমানবাহিনীর পাইলট।

তবে তিন পাইলট কোথায় মার্কিন হামলার শিকার হয়েছেন, সে বিষয়ে বিস্তারিত জানায়নি ইরান। হামলার সময় তাঁরা যুদ্ধবিমান চালাচ্ছিলেন কি না, সেটিও স্পষ্ট করা হয়নি। একইভাবে কোনো সামরিক অভিযান বা হামলায় তাঁরা অংশ নিয়েছিলেন কি না, সে বিষয়েও কোনো তথ্য দেওয়া হয়নি।

তিন পাইলটের মৃত্যুর পাশাপাশি নৌবাহিনীর আরও ছয় সদস্য নিহত হওয়ার তথ্য জানিয়েছে ইরান।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, মঙ্গল ও বুধবার দেশটির বিভিন্ন স্থানে যুক্তরাষ্ট্রের ব্যাপক বোমাবর্ষণে অন্তত ১৯ জন নিহত হয়েছেন।

প্রতিবেদন অনুযায়ী, মার্কিন হামলায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খুজেস্তান প্রদেশে সাতজন নিহত হয়েছেন। কেরমানশাহ প্রদেশে নিহত হয়েছেন ইসলামি বিপ্লবী গার্ডের চার সদস্য।

এ ছাড়া উপসাগরের লাভান দ্বীপে আধাসামরিক বাহিনীর তিন সদস্য এবং ফার্স প্রদেশে আরও একজন নিহত হয়েছেন।

হরমুজগান প্রদেশে একটি বিয়ের অনুষ্ঠানে চারজন নিহত হওয়ার ঘটনাতেও মার্কিন হামলাকে দায়ী করেছেন ইরানি কর্মকর্তারা।

তবে ইরানের পক্ষ থেকে নৌবাহিনীর যে ছয় সদস্য নিহত হওয়ার কথা জানানো হয়েছে, তাঁরা খুজেস্তানে নিহত সাতজনের মধ্যে রয়েছেন কি না, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট হয়নি।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের এসব দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

আজকালের খবর/ এমকে








আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft