মঙ্গলবার ১ সেপ্টেম্বর ২০২৬
রয়েল ইউনিভার্সিটি অব ঢাকার ভাইস-চ্যান্সেলর হলেন ড. মোহাম্মদ রফিকুল ইসলাম
প্রকাশ: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ৫:৫২ পিএম   (ভিজিট : ১৮)
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক প্রফেসর ড. মোহাম্মদ রফিকুল ইসলামকে রয়েল ইউনিভার্সিটি অব ঢাকা-এর ভাইস-চ্যান্সেলর (উপাচার্য) পদে নিয়োগ দিয়েছে সরকার।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ৩১ আগস্ট ২০২৬ তারিখের এক প্রজ্ঞাপনে এ নিয়োগের বিষয়টি জানানো হয়। প্রজ্ঞাপনটি মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০-এর ৩১(১) ধারা অনুযায়ী জারি করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, প্রফেসর ড. মোহাম্মদ রফিকুল ইসলাম যোগদানের তারিখ থেকে চার বছরের জন্য রয়েল ইউনিভার্সিটি অব ঢাকার ভাইস-চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পালন করবেন। 

উনিভার্সিটি অব ঢাকায় একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমে নানা ধরনের জটিলতা সৃষ্টি হয়েছিল। অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল ইসলামকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগের মধ্য দিয়ে এসব জটিলতা কাটিয়ে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।

মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ সম্প্রতি এ নিয়োগের প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপন অনুযায়ী, অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল ইসলামকে যোগদানের তারিখ থেকে চার বছরের জন্য রয়েল ইউনিভার্সিটি অব ঢাকার উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এ নিয়োগকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে উৎসাহ ও প্রাণচাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও সদস্যরা এ নিয়োগের জন্য সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

রয়েল ইউনিভার্সিটি অব ঢাকার কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. দিপু সিদ্দিকী নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল ইসলামকে আন্তরিক অভিনন্দন, শ্রদ্ধা ও শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেন, তার দক্ষ, অভিজ্ঞ ও গতিশীল নেতৃত্বে রয়েল ইউনিভার্সিটি নতুন গতি পাবে এবং শিক্ষার্থীদের একাডেমিক ও অন্যান্য প্রয়োজনীয় চাহিদা পূরণে আরও সক্ষম হবে।

প্রফেসর ড. দিপু সিদ্দিকী আরও আশা প্রকাশ করেন, নবনিযুক্ত উপাচার্যের সুদক্ষ নেতৃত্ব ও পরিচালনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম দ্রুত গতিশীল হবে এবং শিগগিরই শিক্ষার্থীদের বহুল প্রত্যাশিত সমাবর্তন (Convocation) আয়োজনের পথ সুগম হবে।

আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft