শনিবার ১২ সেপ্টেম্বর ২০২৬
কোইকার মর্যাদাপূর্ণ বৃত্তি পেলেন বিএমইউর চার শিক্ষার্থী
প্রকাশ: শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ১:৪৬ পিএম  আপডেট: ২২.০৮.২০২৬ ১:৪৭ পিএম  (ভিজিট : ১০৭৬)
কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (কোইকা) আয়োজিত বৃত্তি কর্মসূচির আওতায় কঠোর বাছাই প্রক্রিয়া শেষে বাংলাদেশ থেকে পাঁচজন শিক্ষার্থী মর্যাদাপূর্ণ সম্পূর্ণ অর্থায়িত কোইকা বৃত্তি অর্জন করেছেন। তাঁদের মধ্যে চারজনই বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির (বিএমইউ) শিক্ষার্থী।

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা দক্ষিণ কোরিয়ার চাংওন ন্যাশনাল ইউনিভার্সিটিতে নেভাল আর্কিটেকচার বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণ করবেন।

বিএমইউর চার কৃতী শিক্ষার্থী হলেন—তনয় চন্দ্র ভৌমিক, মো. মাইনুল ইসলাম, সঙ্গীতা দাস ও অয়ন পাল।

এই অসাধারণ সাফল্যে চার শিক্ষার্থীকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি পরিবার। একই সঙ্গে তাঁদের একাডেমিক জীবনের সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।


আজকালের খবর/ এমকে







আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft