শনিবার ১২ সেপ্টেম্বর ২০২৬
কোইকা’র মর্যাদাপূর্ণ বৃত্তি পেলেন বিএমইউ’র চার শিক্ষার্থী
প্রকাশ: শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ৫:২১ পিএম   (ভিজিট : ১০৪৫)
কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (কোইকা) আয়োজিত একটি বৃত্তি কর্মসূচির আওতায় কঠোর বাছাই প্রক্রিয়া শেষে বাংলাদেশ থেকে মোট ৫ জন শিক্ষার্থী মর্যাদাপূর্ণ সম্পূর্ণ অর্থায়িত কোইকা বৃত্তি অর্জন করেছেন। তাদের মধ্যে ৪ জন বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির (বিএমইউ) শিক্ষার্থী।

তাঁরা দক্ষিণ কোরিয়ার চাংওন ন্যাশনাল ইউনিভার্সিটিতে নেভাল আর্কিটেকচার বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণ করবেন।

বিএমইউ’র চার কৃতী শিক্ষার্থী হলেন- তনয় চন্দ্র ভৌমিক, মো. মাইনুল ইসলাম, সঙ্গীতা দাস ও অয়ন পাল। 

বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি পরিবার তাদের এই অসাধারণ সাফল্যে অভিনন্দন জানায় এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে।

আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft