বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার (২৮ আগস্ট) রাজধানী মালে’তে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মালদ্বীপ স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ মাসুম মুন্নার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মালদ্বীপ বিএনপির সভাপতি মো. খলিলুর রহমান।
অনুষ্ঠানে বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, সহ-সভাপতি মো. ফারুক হোসেন, মো. শাহ আলম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহামুদুল হাসান কালাম, সহসাংগঠনিক সম্পাদক মো. আবুল কালাম আজাদ ও যুবদলের প্রস্তাবিত সভাপতি মো. আরিফুর রহমানসহ, বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠায় স্বেচ্ছাসেবক দলের ভূমিকা তুলে ধরে তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে দেশ ও দলের কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
আজকালের খবর/বিএস