নেপালে সাম্প্রতিক ভয়াবহ ভূমিধ্বস ও আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত জনগণের জন্য মানবিক সহায়তা হিসেবে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ত্রাণসামগ্রী নেপালে পাঠানোর উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) তথ্য বিবরণীতে ত্রাণ পাঠানোর বিষয়টি গণমাধ্যমকে জানানো হয়।
এতে বলা হয়, ত্রাণসামগ্রীর মধ্যে রয়েছে- তাবু, মশারি, শুকনো খাবারের প্যাকেট, টর্চ লাইট, বেলচা, স্লিপিং ব্যাগ, ওয়াটার কন্টেইনার, বডি ব্যাগ প্রভৃতি।
আজকালের খবর/বিএস