সোমবার ২৪ আগস্ট ২০২৬
নিউইয়র্কে মরিস পার্ক নেইবারস বাংলাদেশী কমিউনিটির পিকনিক অনুষ্ঠিত
প্রকাশ: রোববার, ২৩ আগস্ট, ২০২৬, ১১:২০ পিএম   (ভিজিট : ১২)
দেশ কিংবা বিদেশ পিকনিক মানেই বাঙ্গালীর মহাউৎসব। ২৩ শে আগস্ট  নিউইর্কে বঙ্ক্সের মরিস পার্কে বসবাসরত বাংলাদেশী কমিউনিটির  উদ্যোগে প্রথমবারের মত অনুষ্ঠিত হয় বার্ষিক বনভোজন।

চমৎকার আবহাওয়া গ্রীষ্মের শেষ পান্তে রৌদ্র ছায়া উজ্জল প্রাণবন্ত আনন্দ মুখর পরিবেশে সবাই আয়োজনটি উপভোগ করেন । 

মনোমুগ্ধকর এ আয়োজনে ছিল নারী-পু্রুষ,বাচ্চাদের অংশগ্রহনে বিভিন্ন খেলাধুলা, ঐতিহ্যবাহী বাঙ্গালী খাবার ,র্যাফেল ড্র সহ বিনোদনমূলক অনুষ্ঠান। বিনোদনমূলক ইভেন্ট ছিল ছেলে-মেয়েদের দৌড়,  আর মহিলাদের ছিল আকর্ষণীয় পিলো পাসিং এবং হাঁড়ি ভাঙ্গা ইভেন্ট।

নিউইর্য়কের মরিস পার্ক নেইবারহুডে বসবাসকারী বাংলাদেশী কমিউনিটির সদস্যদের এক জায়গায় এনে পারস্পরিক সম্পর্কের ভিত্তিকে আরো মজবুত করার লক্ষ্যে এ আয়োজন বলে জানান আয়োজকরা।আয়োজকরা মনে করেন, এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রে বেড়ে উঠা নতুন প্রজন্ম সহ বহিবিশ্বে ছড়িয়ে পড়বে বাঙ্গালী সংস্কৃতি আর ঐতিহ্য।

অন্তত কয়েকশত বাংলাদেশী কমিউনিটির স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে এক মনোমুগ্ধকর মিলন মেলায় পরিনত হয়। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্টেট সিনেটর নাথালিয়ার ফার্নানডেজ ও টেরি ক্লেমেন্টস।

মনোমুগ্ধকর এ আয়োজনে মরিস পার্ক বাংলাদেশী নেইবরহুডের নারী-পু্রুষ,বাচ্চাদের অংশগ্রহণে হাসি-আনন্দ, আড্ডা আর খেলাধুলায় সকাল থেকে সন্ধ্যা অবধি উপভোগ করেন উপস্থিত অতিথিরা।

আজকালের খবর/ এমকে








আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft