শনিবার ২২ আগস্ট ২০২৬
সপরিবারে ইউরোপ সফরে এমপি জাহান্দার
প্রকাশ: শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ১০:১৮ এএম   (ভিজিট : ২০)
মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া সপরিবারে ব্যক্তিগত সফরে ইউরোপের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন। শুক্রবার (২১ আগস্ট) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্রান্সের উদ্যেশ্য রওনা হয়েছেন তিনি। তাঁর সফর সঙ্গী হিসেবে স্ত্রী ও কন্যা এবং রাজনৈতিক অনুজ মাদারীপুর জেলা বিএনপি নেতা ও প্রবাসী ভিআইপি ক্লাব মাদারীপুরের কেন্দ্রীয় সমন্বয়ক মিজানুর রহমান বিপ্লব রয়েছেন।

আগামী ২৩ আগস্ট ফ্রান্সে বসবাসরত মাদারীপুর জেলা কল্যাণ সমিতির আয়োজনে গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করার কথা রয়েছে তাঁর। এছাড়াও গ্রীস , ইতালি, সুইজারল্যান্ড, পোল্যান্ডসহ ইউরোপের বেশ কয়েকটি দেশে গণসংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিবেন তিনি। ২৬  আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত তাঁর ইতালির মিলান শহর সফর করার কথা নিশ্চিত করেছেন মিলান বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সরদার আসাদুজ্জামান রিপন। সফর শেষে আগামী সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে দেশে ফেরার কথা রয়েছে তাঁর।

আজকালের খবর/ এমকে








আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft