মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর ২০২৬
পুলিশি চেকপোস্টে ২৫ লাখ টাকা উদ্ধার
প্রকাশ: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬, ১২:০১ এএম   (ভিজিট : ১৪০৪)
রাজধানীর শেরেবাংলা নগরের মুক্তিযুদ্ধ জাদুঘরের সামনে চেকপোস্ট পরিচালনা করে নগদ ২৫ লাখ ৯০ হাজার টাকা উদ্ধার করেছে শেরেবাংলা নগর থানা পুলিশ। এ ঘটনায় টাকার উৎস সম্পর্কে সন্তোষজনক তথ্য দিতে না পারায় মো. ইসরাফিল (২৫) ও সালমা আক্তার ঝর্ণা (৪০) নামে ২ জনকে আটক করা হয়েছে।

শেরেবাংলা নগর থানা পুলিশের বরাত দিয়ে ডিএমপির এডিসি (মিডিয়া) নিয়াজ মেহেদী বলেন, ‘বুধবার (১৯ আগস্ট) রাতে মুক্তিযুদ্ধ জাদুঘরের সামনে চেকপোস্ট পরিচালনার সময় একটি রিকশা থামিয়ে যাত্রীর বহন করা ব্যাগ তল্লাশি করা হয়। এ সময় ব্যাগ থেকে উদ্ধার করা হয় নগদ ২৫ লাখ ৯০ হাজার টাকা। এ টাকা সম্পর্কে জানতে চাইলে রিকশার যাত্রী মো. ইসরাফিল টাকার উৎস সম্পর্কে কোনও সন্তোষজনক জবাব দিতে পারেননি।’

তিনি আরও বলেন, ‘পরে সালমা আক্তার ঝর্ণা নামে এক নারী ঘটনাস্থলে এসে উদ্ধার করা টাকা নিজের বলে দাবি করেন। তবে তিনিও টাকার উৎস সম্পর্কে সন্তোষজনক কোনও তথ্য দিতে পারেননি।’এ ঘটনায় উদ্ধার করা নগদ ২৫ লাখ ৯০ হাজার টাকা জব্দ করা হয়। একই সঙ্গে মো. ইসরাফিল ও সালমা আক্তার ঝর্ণার বিরুদ্ধে শেরেবাংলা নগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। আটকদের আদালতে পাঠানো হয়েছে।

আজকালের খবর/ এমকে










Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft