বৃহস্পতিবার ২০ আগস্ট ২০২৬
শ্রমিক দ্বন্দ্বের জেরে চাঁপাইনবাবগঞ্জে বাস চলাচল বন্ধ, চরম ভোগান্তিতে যাত্রীরা
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ৫:৩২ পিএম   (ভিজিট : ২)
দুই পরিবহন শ্রমিক সংগঠনের বিরোধ ও মারধরের জেরে চাঁপাইনবাবগঞ্জ থেকে সব রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল থেকে জেলাটির অভ্যন্তরীণ ও দূরপাল্লার সব ধরনের বাস চলাচল পুরোপুরি বন্ধ করে দেয় পরিবহন সংশ্লিষ্টরা। পূর্বঘোষণা ছাড়া হঠাৎ গণপরিবহন বন্ধ হয়ে যাওয়ায় চরম বিপাকে পড়েছেন সাধারণ যাত্রীরা।

সরেজমিনে বাস টার্মিনাল এলাকায় গিয়ে দেখা যায়, গন্তব্যে পৌঁছানোর উদ্দেশ্যে সকালে টার্মিনালে এসে আটকা পড়েছেন অসংখ্য যাত্রী। হঠাৎ বাস বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন জরুরি কাজে বের হওয়া সাধারণ মানুষ। গণপরিবহন না পেয়ে বাধ্য হয়ে অনেককে সিএনজি চালিত অটোরিকশা, থ্রি-হুইলারসহ অন্যান্য বিকল্প যানবাহনে বাড়তি ভাড়া দিয়ে গন্তব্যে ছুটতে দেখা গেছে।

ঘটনার কারণ সম্পর্কে চাঁপাইনবাবগঞ্জ বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক নান্নু মিয়া জানান, দুই দিন আগে জেলার হরিপুর এলাকায় পরিবহন শ্রমিকদের ওপর হামলার ঘটনা ঘটে। ওই মারধরের ঘটনাকে কেন্দ্র করেই মূলত দুটি শ্রমিক সংগঠনের মধ্যে গভীর বিরোধ ও উত্তেজনার সৃষ্টি হয়। এর জেরে বৃহস্পতিবার সকাল থেকে বাস না চালানোর সিদ্ধান্ত নেন শ্রমিকরা।

তিনি আরও জানান, উদ্ভূত পরিস্থিতি দ্রুত নিরসন এবং রুটে স্বাভাবিকভাবে বাস চলাচলের পরিবেশ ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনার প্রক্রিয়া চলছে। সমঝোতার মাধ্যমে সমস্যার সমাধান করে দ্রুত বাস চলাচল স্বাভাবিক করার চেষ্টা অব্যাহত রয়েছে বলে নিশ্চিত করেছেন তিনি।

আজকালের খবর/কাওছার আল হাবীব







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft