বৃহস্পতিবার ২০ আগস্ট ২০২৬
মক্কায় আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় ১৫ পারা বিভাগে প্রথম বাংলাদেশ
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ১০:৫১ এএম   (ভিজিট : ৮)
সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় অনুষ্ঠিত ৪৬তম কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় ১৫ পারা বিভাগে প্রথম এবং ৩০ পারা বিভাগে তৃতীয় স্থান অর্জন করেছেন বাংলাদেশের দুই হাফেজ।

১৫ পারা বিভাগে প্রথম স্থান অর্জন করেছেন বাংলাদেশের প্রতিনিধি ও আর রায়হান ইন্টারন্যাশনাল মাদরাসার কৃতী শিক্ষার্থী হাফেজ নুরুদ্দীন জাকারিয়া। আর ৩০ পারা বিভাগে তৃতীয় হয়েছেন হাফেজ মাহমুদুল হাসান আশরাফী।

বুধবার (১৯ আগস্ট) রাতে পবিত্র মক্কার মসজিদুল হারামে কোরআন হিফজ, তিলাওয়াত ও তাফসির প্রতিযোগিতার ফাইনাল অধিবেশন শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

আন্তর্জাতিক এ মর্যাদাপূর্ণ প্রতিযোগিতায় বিশ্বের ১৩৩টি দেশের প্রতিযোগীদের পেছনে ফেলে ১৫ পারা বিভাগে প্রথম স্থান অর্জন করেন হাফেজ নুরুদ্দীন জাকারিয়া। এবারের প্রতিযোগিতায় বিশ্বের ১৩৩টি দেশের ৩৩৪ জন পুরুষ ও নারী প্রতিযোগী অংশ নেন। আয়োজকদের মতে, প্রতিযোগিতার ইতিহাসে এবারই সর্বোচ্চ সংখ্যক প্রতিযোগী অংশ নিয়েছেন।

পবিত্র কোরআন হিফজ, তিলাওয়াত ও তাফসিরভিত্তিক এ প্রতিযোগিতার মূল উদ্দেশ্য হলো মুসলিম তরুণদের কোরআন মুখস্থ করা, এর মর্মার্থ অনুধাবন এবং কোরআনের শিক্ষার প্রতি আগ্রহী করে তোলা। একই সঙ্গে কোরআনের খাদেম ও হাফেজদের সম্মান জানানো এবং এ ক্ষেত্রে সৌদি আরবের ভূমিকা তুলে ধরাও প্রতিযোগিতাটির অন্যতম লক্ষ্য।

এবারের আসরে প্রথমবারের মতো নারী প্রতিযোগীদের জন্য পৃথক প্রতিযোগিতার আয়োজন করা হয়। নারীদের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে মক্কার হিলটন হোটেল অ্যান্ড কনভেনশনে। অন্যদিকে পুরুষদের সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয় পবিত্র মসজিদুল হারামে।

পাঁচটি বিভাগে অনুষ্ঠিত এ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় মোট পুরস্কারমূল্য নির্ধারণ করা হয়েছে ১ কোটি ২ লাখ ৬০ হাজার সৌদি রিয়াল। আয়োজকদের দাবি, প্রতিযোগিতার ইতিহাসে এবারই সর্বোচ্চ অর্থমূল্যের পুরস্কার ঘোষণা করা হয়েছে।

আজকালের খবর/এমকে








আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft