রবিবার ১৬ আগস্ট ২০২৬
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশির মৃত্যু
প্রকাশ: রোববার, ১৬ আগস্ট, ২০২৬, ৯:০৪ পিএম   (ভিজিট : ৩)
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নুরুল মোস্তফা রাফাত নামের এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন।

নিহত রাফাত চট্টগ্রামের রাউজান উপজেলার বাগোয়ান ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কোয়েপাড়া গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম মৃত নুরুল আবছার। চার ভাইয়ের মধ্যে রাফাত ছিলেন দ্বিতীয়।

জানা যায়, শনিবার (১৫ আগস্ট) স্থানীয় সময় বিকেলে দেশটির মদিনা শহরের তোফা মসজিদের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাফাত মদিনায় একটি গ্রোসারি দোকানে চাকরি করতেন। ডিউটি শেষে বাসায় ফেরার পথে একটি গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন তিনি। পরে তাঁর মৃত্যু হয়।

নিহত রাফাতের চাচা মোরশেদ আলম জানান, জীবিকার উদ্দেশ্যে প্রায় চার মাস আগে সৌদি আরবে যান রাফাত। সেখানে মদিনা শহরের একটি গ্রোসারি দোকানে চাকরি নেন তিনি।

মৃত্যুকালে রাফাত স্ত্রী ও দুই বছর বয়সী একমাত্র কন্যাসন্তান রেখে গেছেন। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে নিজ এলাকায় শোকের ছায়া নেমে আসে।

আজকালের খবর/ এমকে









Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft