রবিবার ১৬ আগস্ট ২০২৬
ক্ষেতলালে কিন্ডারগার্টেন সোসাইটির বৃত্তি প্রদান অনুষ্ঠিত
প্রকাশ: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ৫:৪৩ পিএম   (ভিজিট : ১৫)
জয়পুরহাটের ক্ষেতলালে বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটি শাখা আয়োজিত মেধা বৃত্তি প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (১৫ আগস্ট) সকাল ১০টায় শিশু নিকেতন ও ক্ষেতলাল সদর জুনিয়র হাইস্কুল প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটি জয়পুরহাট জেলার সভাপতি আজিজার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্ষেতলাল সরকারি ছাঈদ আলতাফুন্নেছা ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ মো. হাফিজুর রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন প্রভাষক ও ক্ষেতলাল পৌর বিএনপির সম্পাদক নাফিউল হাদী মিঠু। এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম, শহিদুল ইসলাম, মোজ্জামেল হক রতন এবং ক্ষেতলাল ডায়াবেটিক সমিতির কো-অর্ডিনেটর আজিজুল হকসহ স্থানীয় গুণীজন।

অনুষ্ঠান শেষে উপজেলার বিভিন্ন কিন্ডারগার্টেন থেকে মোট ৫৯ জন কৃতী ও বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রীর হাতে সনদপত্র এবং নগদ অর্থ তুলে দেন অতিথিরা।

আজকালের খবর/কাওছার আল হাবীব








আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft