মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর ২০২৬
কাঠমান্ডুর বাংলাদেশ হাউসে সাংবাদিক প্রতিনিধিদের সম্মানে মধ্যাহ্নভোজ
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ১০:৫৮ পিএম  আপডেট: ১৩.০৮.২০২৬ ১১:৫৩ পিএম  (ভিজিট : ৯৮)
কাঠমান্ডুতে সদ্য সমাপ্ত তৃতীয় আন্তর্জাতিক মাতৃভাষা সাংবাদিকতা সম্মেলন-২০২৬-এ অংশগ্রহণকারী বাংলাদেশ ও নেপালের জ্যেষ্ঠ সাংবাদিকদের সম্মানে বাংলাদেশ হাউসে (বিডি হাউস) সৌজন্য সাক্ষাৎ, বৈঠক ও মধ্যাহ্নভোজ অনুষ্ঠিত হয়েছে।

নেপালে বাংলাদেশের রাষ্ট্রদূতের আমন্ত্রণে সার্ক জার্নালিস্ট ফোরাম (এসজেএফ)-এর অধীনে বাংলাদেশ ও নেপালের ১০ সদস্যের একটি যৌথ প্রতিনিধিদল আজ বাংলাদেশ হাউসে এ অনুষ্ঠানে অংশ নেয়। 

ঢাকায় প্রাপ্ত আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

গত ৯ থেকে ১২ আগস্ট কাঠমান্ডুতে অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্মেলনে অংশ নেওয়া বাংলাদেশ প্রতিনিধিদলে ছিলেন এসজেএফের সেক্রেটারি জেনারেল ও দ্য বাংলাদেশ পোস্টের সিনিয়র করেসপনডেন্ট মো. আবদুর রহমান, দ্য ডেইলি বঙ্গবাণীর সম্পাদক মুশতাক আহমেদ মুবারকী, দ্য ডেইলি আজকালের বিশেষ প্রতিনিধি মো. জিয়াউর রহমান, ডেইলি ব্যাংক বীমা অর্থনীতির সম্পাদক মোহাম্মদ মুনীরুজ্জামান, ডেইলি আমার বাংলার ম্যানেজিং এডিটর পান্না জামান এবং ডেইলি আজকের প্রভাতের সিনিয়র করেসপনডেন্ট মো. আবু বকর সিদ্দিক।

নেপাল প্রতিনিধিদলে ছিলেন ন্যাশনাল ফোরাম অব নিউজ জার্নালিস্টসের সভাপতি ও লাহানা মিডিয়ার সম্পাদক নৃপেন্দ্র লাল শ্রেষ্ঠ, সহ-সভাপতি সুনীল মহার্জন, লাহানা উইকলির সুরেন্দ্র ভক্ত শ্রেষ্ঠ এবং এপি১ টিভির রাজু নাপিত।

বৈঠকে দুই দেশের গণমাধ্যম, আঞ্চলিক সাংবাদিকতা এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা সংরক্ষণ ও প্রচারে সাংবাদিকদের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। রাষ্ট্রদূত প্রতিনিধিদলের সদস্যদের স্বাগত জানান এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে বাংলাদেশ ও নেপালের মধ্যকার বিদ্যমান সামাজিক ও সাংস্কৃতিক সম্পর্ক আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন।

বৈঠক শেষে প্রতিনিধিদলের সম্মানে বাংলাদেশ হাউসে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ আয়োজনে দুই দেশের সাংবাদিকদের পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা আরও জোরদারের বিষয়ে আশাবাদ ব্যক্ত করা হয়।

আজকালের খবর/ এমকে








আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft