সোমবার ৭ সেপ্টেম্বর ২০২৬
মালয়েশিয়ায় মর্গে বাংলাদেশির লাশ, পরিবারের সন্ধান চায় হাইকমিশন
প্রকাশ: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ১১:৫৬ পিএম  আপডেট: ১২.০৮.২০২৬ ১১:৫৭ পিএম  (ভিজিট : ১০২)
মালয়েশিয়ায় ইস্কিমিক হার্ট ডিজিজে আক্রান্ত হয়ে মারা যাওয়া এক বাংলাদেশি নাগরিকের পরিবারের সন্ধান চেয়েছে দেশটিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন। মৃত ওই বাংলাদেশির মরদেহ বর্তমানে কুয়ালালামপুর হাসপাতালে সংরক্ষিত রয়েছে।

১২ আগষ্ট (বুধবার) মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দ্বীন ইসলাম নামে এক মালয়েশিয়াপ্রবাসী গত ২৫ জুলাই ইস্কিমিক হার্ট ডিজিজ ডিউ টু করোনারি আর্টারি ডিজিজে আক্রান্ত হয়ে মারা যান।

নিয়োগকর্তার দেওয়া পাসপোর্ট ও ভিসার তথ্য অনুযায়ী, মৃত ব্যক্তির নাম দীন মোহাম্মদ। তাঁর বাবার নাম আব্দুল হক। পাসপোর্টে তাঁর ঠিকানা উল্লেখ রয়েছে রাজাবাড়ী, ব্রাহ্মণপাড়া, কুমিল্লা সদর, কুমিল্লা।

হাইকমিশন জানায়, মরদেহ দেশে পাঠানোর লক্ষ্যে বাংলাদেশে সংশ্লিষ্ট স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তবে পাসপোর্টে থাকা তথ্যের ভিত্তিতে এখন পর্যন্ত তাঁর সঠিক ঠিকানা নিশ্চিত করা সম্ভব হয়নি। একই সঙ্গে তাঁর পরিবারের সদস্য বা স্বজনদেরও কোনো সন্ধান পাওয়া যায়নি। এ কারণে মরদেহ দেশে পাঠানো কিংবা মালয়েশিয়ায় স্থানীয়ভাবে দাফনের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে হাইকমিশন।

এ অবস্থায় মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের কারও কাছে মৃত ওই ব্যক্তির পরিচয়, পরিবার বা স্বজনদের বিষয়ে কোনো তথ্য থাকলে তা দ্রুত বাংলাদেশ হাইকমিশনকে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।

হাইকমিশন বলেছে, পরিবারের সন্ধান পাওয়া গেলে মরদেহ দেশে পাঠানো অথবা প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া এগিয়ে নেওয়া সম্ভব হবে।

আজকালের খবর/ এমকে







আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft