মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর ২০২৬
নবনিযুক্ত ইবির প্রধান প্রকৌশলী মো. আব্দুল মালেক
প্রকাশ: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ৭:৩৭ পিএম   (ভিজিট : ২০৬৬)
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী পদে নিয়োগ পেয়েছেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী (মেকানিক্যাল) মো. আব্দুল মালেক মিয়া। 

মঙ্গলবার (১১ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মনজুরুল হক স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানা যায়।

‎অফিস আদেশ সূত্রে, প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব পালন করা এ. কে. এম. শরীফ উদ্দীনের আবেদনের পরিপ্রেক্ষিতে তার পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তত্ত্বাবধায়ক প্রকৌশলী (মেকা.) মো. আব্দুল মালেক মিয়াকে প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব পালনের জন্য নিয়োগ দেওয়া হয়েছে। দায়িত্ব পালনের জন্য তিনি বিধি অনুযায়ী যাবতীয় সুযোগ-সুবিধা পাবেন।
‎নবনিযুক্ত প্রধান প্রকৌশলী  মো. আব্দুল মালেক মিয়া বলেন, আমি ২০০৬ থেকে বিশ্ববিদ্যালয়ে কাজ করে যাচ্ছি। এর আগে প্রকৌশল অফিসে বিভিন্ন জায়গায় কাজ করেছি। একই সঙ্গে আমাকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেয়ার জন্য উপাচার্যের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি। ভবিষ্যতে অবশ্যই বিশ্ববিদ্যালয়ের স্বার্থে নিজের স্থানে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করবো। এক্ষেত্রে সংশ্লিষ্টদের সহযোগিতা প্রয়োজন।

আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft