দাসত্বের মার্কিন বাণিজ্য চুক্তি বাতিল, শিক্ষা প্রতিষ্ঠানে সন্ত্রাস ও দখলদারিত্ব বন্ধ, কোচিং ব্যবসা বন্ধ, শিক্ষাখাতে বরাদ্দ বাড়ানোর দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, ব্রাহ্মণবাড়িয়া জেলা সংসদের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (১১ আগস্ট) সকাল ১১টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব চত্ত¡রে এই কর্মসূচি পালিত হয়।
মানববন্ধন চলাকালে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, ব্রাহ্মণবাড়িয়া জেলা সংসদের আহবায়ক ওমর ফারুকের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সংগঠনের যুগ্ম আহবায়ক মুনিয়া মাহিন, উদীচী,ব্রাহ্মণবাড়িয়ার সদস্য এ.এস.এম সিয়াম, আবদুল্লাহ আল নোমান মুন্সী, শিহাব হাসান জাকু, আযহারুল ইসলাম ইমন এবং নারী ও শিশু অধিকার সংগঠন সুরক্ষার সংগঠক জেরিন শবনম লোপা প্রমুখ।
মানববন্ধনে আর্ন্তজাতিক বাণিজ্য ও জাতীয় স্বার্থের প্রসঙ্গ তুলে বক্তারা কথিত “মার্কিন দাসত্বের বাণিজ্য চুক্তি” বাতিলের দাবি জানান। তাদের অভিযোগ, দেশের স্বার্থ ও সার্বভৌমত্বের সাথে সাংঘর্ষিক কোনো বাণিজ্যিক চুক্তি জনগণের ওপর চাপিয়ে দেয়া উচিত নয়। জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এ ধরনের চুক্তি পর্যালোচনার আহবান জানান তারা।
মানববন্ধনে বক্তারা বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে সন্ত্রাস ও দখলদারিত্বের কারণে শিক্ষার স্বাভাবিক পরিবেশ ব্যাহত হচ্ছে। অন্যদিকে কোচিং নির্ভর শিক্ষা ব্যবস্থা শিক্ষার্থীদের ওপর বাড়তি চাপ ও অর্থনৈতিক বোঝা তৈরি করছে। এ পরিস্থিতি থেকে উত্তরণে শিক্ষা ব্যবস্থায় কার্যকর সংস্কার প্রয়োজন। শিক্ষার্থীদের নিরাপদ শিক্ষার পরিবেশ নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। তাই চার দফা দাবি দ্রæত বাস্তবায়নের জন্য মানববন্ধনে দাবি জানানো হয়।
মানববন্ধন থেকে চার দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হচ্ছে- শিক্ষা প্রতিষ্ঠানে সন্ত্রাস ও দখলদারিত্ব বন্ধ করা, কোচিং ব্যবসা বন্ধ করা, শিক্ষাখাতে বরাদ্দ বাড়ানো, দাসত্বের মার্কিন বাণিজ্য চুক্তি বাতিল করা।
মানববন্ধনে ছাত্র ইউনিয়নের নেতা-কর্মীরাসহ সচেতন নাগরিক ও শিক্ষার্থীরা অংশ নেন।
আজকালের খবর/বিএস