রবিবার ৯ আগস্ট ২০২৬
আশুগঞ্জে ১ লাখ ৪৪ হাজার বিদেশি সিগারেটসহ গ্রেপ্তার ৩
প্রকাশ: রোববার, ৯ আগস্ট, ২০২৬, ২:২৮ পিএম   (ভিজিট : ০)
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে আনা বিপুল পরিমাণ বিদেশি সিগারেটসহ তিন চোরাকারবারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় সিগারেট বহনে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশাও জব্দ করা হয়।

শনিবার (৮ আগস্ট) সন্ধ্যা ৫টা ৫০ মিনিটের দিকে আশুগঞ্জ থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের সোহাগপুর এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে একটি সিএনজিচালিত অটোরিকশা আটক করে পুলিশ। সিএনজিটির রেজিস্ট্রেশন নম্বর ব্রাহ্মণবাড়িয়া-থ-১১-৬৪৬৯।

পরে সিএনজিতে তল্লাশি চালিয়ে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধ পন্থায় দেশে আনা ১ লাখ ৪৪ হাজার শলাকা চঅঞজঙঘ ব্র্যান্ডের বিদেশি সিগারেট উদ্ধার করা হয়। এ ঘটনায় সিগারেট চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- নরসিংদীর শিবপুর থানার বংশীদিয়া গ্রামের হাবিব মিয়ার ছেলে মো. হিমেল মিয়া; পলাশ থানার ফুলবাড়িয়া গ্রামের মৃত জাকির হোসেন গাজীর ছেলে মো. রাইসুল এবং ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থানার নাসিরনগর গ্রামের মৃত আলফু মিয়ার ছেলে আব্দুল আওয়াল।

পুলিশ জানায়, উদ্ধারকৃত সিগারেট ও অন্যান্য মালামাল উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ তালিকা তৈরি করে জব্দ করা হয়েছে। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আশুগঞ্জ থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

পুলিশের সংশ্লিষ্ট সূত্র জানায়, চোরাচালান প্রতিরোধে আশুগঞ্জে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি সিগারেটসহ ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়।

আজকালের খবর/বিএস 








আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft