শনিবার ৮ আগস্ট ২০২৬
হাসপাতালে ভর্তি মিঠুন, দেখতে গেলেন শুভেন্দু অধিকারী
প্রকাশ: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ৫:৫৩ পিএম   (ভিজিট : ২২)
ভারতের কলকাতার পিয়ারলেস হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী। হাসপাতালে অভিনেতাকে দেখতে পৌঁছলেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার হাতের অপারেশন হয়েছে মিঠুন চক্রবর্তীর। 

হাসপাতাল সূত্রে খবর, বৃহস্পতিবার অভিনেতা মিঠুন চক্রবর্তীর  হাতে একটি অপারেশন হয়েছে। অস্থিরোগ বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে আছেন তিনি। অপারেশন সাকসেসফুল হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। তিনি বর্তমানে সুস্থ রয়েছেন।

মিঠুন চক্রবর্তীকে দেখতে শুক্রবার হাসপাতালে পৌঁছন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী । পরে তিনি কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে দেখা করে কথা বলেন।

২০২৬ এর বিধানসভা নির্বাচনে ভোটের প্রচারে ঝড় তুলেছিলেন মিঠুন চক্রবর্তী।  মুখ্যমন্ত্রী হওয়ার পর পরই মিঠুন চক্রবর্তীর সঙ্গে দেখা করেছিলেন শুভেন্দু অধিকারী।  বলেছিলেন,’ মিঠুনদা আমাকে   বলেছিলেন, দেখা করতে চাই। আমি বললাম আপনি দেখা করবেন না, আপনার তৈরি করা মুখ্যমন্ত্রী আপনার কাছে আসবে।’এতটাই পারস্পরিক সৌহার্দ্য তাদের।  অন্যদিকে শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসায় ভরিয়ে দেন মিঠুন চক্রবর্তী। বলেন,’যে মুহূর্তে উনি শপথ নিয়েছেন তারপর থেকে কাজ করছেন। আপনারা দেখুন। আপনাকে গ্য়ারান্টি দিয়ে বলছি এর থেকে ভাল মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে হতে পারে না।’ 

২০২১-এর বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগ দেন মিঠুন চক্রবর্তী।  এবারের ভোটে লাগাতার প্রচারে থেকেছেন তিনি। দলের বিপুল জয়ের পর তাকে ধন্যবাদ জানাতে, তাঁর নিউটাউনের বাড়িতে দেখা করতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। 

আজকালের খবর/আতে









Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft