মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর ২০২৬
জিএম হোল্ডিংস লিমিটেডের সঙ্গে চায়না রেলওয়ে ফার্স্ট গ্রুপের সমঝোতা স্বাক্ষর
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ১০:৫৭ পিএম  আপডেট: ০৮.০৮.২০২৬ ৫:৩৬ পিএম  (ভিজিট : ১১১৯)
রাজধানী ঢাকার বনানীতে অবস্থিত দেশবন্ধু গ্রুপ কর্পোরেট অফিসে জিএম হোল্ডিংস লিমিটেড (GMHL) এবং চায়না রেলওয়ে ফার্স্ট গ্রুপ কো., লিমিটেড (CRFG)-এর মধ্যে বাংলাদেশের বিভিন্ন স্থানে রিয়েল এস্টেট, শিল্পভিত্তিক হাই-টেক পার্ক এবং হসপিটালিটি প্রকল্প উন্নয়নের লক্ষ্যে একটি সমঝোতা স্মারক (Memorandum of Understanding - MoU) স্বাক্ষরিত হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।  

সমঝোতা স্মারকের আওতায় নিম্নোক্ত প্রকল্পসমূহ যৌথভাবে বাস্তবায়ন করা হবে যেখানে CRFG EPC Contractor হিসেবে দায়িত্ব পালন করবে এবং অতি শীঘ্রই প্রকল্পসমূহের কাজ আরাম্ভ করা হবে-

(i) দাখিনা (Dakshina) – ১৫০/১, আইনুচবাগ, দক্ষিণখান, উত্তরা, ঢাকা-এ একটি আবাসিক কনডোমিনিয়াম প্রকল্প।

(ii) দেশবন্ধু সিটি-০১ (Deshbandhu City-01) – বগুড়ায় একটি মিশ্র-ব্যবহার (Mixed-use) প্রকল্প, যেখানে শপিং মল, কর্পোরেট অফিস টাওয়ার এবং হোটেল টাওয়ার নির্মাণ করা হবে।

(iii) দেশবন্ধু সিটি-০২ (Deshbandhu City-02) – রংপুরে একটি মিশ্র-ব্যবহার প্রকল্প, যেখানে শপিং মল, কর্পোরেট অফিস টাওয়ার, হোটেল টাওয়ারসহ অন্যান্য আধুনিক স্থাপনা গড়ে তোলা হবে।

(iv) দেশবন্ধু সেন্টার পয়েন্ট (Deshbandhu Center Point) – ঢাকার পূর্বাচল (৩০০ ফুট এক্সপ্রেসওয়ে), মাস্তুল মৌজায় একটি সমন্বিত মিশ্র-ব্যবহার প্রকল্প, যেখানে শপিং মল, কর্পোরেট অফিস টাওয়ার, হোটেল এবং আবাসিক কনডোমিনিয়াম নির্মাণ করা হবে।

(v) দেশবন্ধু হাই-টেক পার্ক (Deshbandhu High-tech Park) – সিরাজগঞ্জের হাটিকুমরুলে একটি শিল্পভিত্তিক হাই-টেক পার্ক, যেখানে শিল্প ভবন, প্রশাসনিক ও ব্যবস্থাপনা অফিস, শিল্প সহায়ক অবকাঠামোসহ আধুনিক শিল্প সুবিধা গড়ে তোলা হবে।

(vi) একটি প্রস্তাবিত মিশ্র-ব্যবহার প্রকল্প, যেখানে আবাসিক, বাণিজ্যিক, হোটেল এবং রিসোর্ট সুবিধা অন্তর্ভুক্ত থাকবে।

জিএম হোল্ডিংস লিমিটেডের পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা (CEO) জনাব এম.কে.এ. শাহীনুর রহমান জাহিদ এবং চায়না রেলওয়ে ফার্স্ট গ্রুপ কো., লিমিটেডের পক্ষে বিজনেস ম্যানেজার জনাব ফাং ওয়ানকুন (ড্যানিয়েল) নিজ নিজ প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চায়না রেলওয়ে ফার্স্ট গ্রুপ কো., লিমিটেড (বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা ও মালদ্বীপ)-এর ব্যবস্থাপনা পরিচালক জনাব উইলিয়াম ওয়াং, মার্কেটিং ম্যানেজার জনাব তিয়ান ইউ, ডেপুটি প্রজেক্ট ম্যানেজার জনাব লি চেন, এরিনা ফর গ্লোবাল এনগেজমেন্ট লিমিটেড (AGE)-এর চেয়ারম্যান জনাব সৈয়দ ইকবাল রিজভী, একই প্রতিষ্ঠানের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর জনাব কাজী মোয়াজ্জেম হোসেন এবং জিএম হোল্ডিংস লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তা।

এই সমঝোতা স্মারক বাংলাদেশে আধুনিক নগরায়ণ, শিল্পায়ন এবং আন্তর্জাতিক বিনিয়োগ সম্প্রসারণে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হবে। এর মাধ্যমে উভয় প্রতিষ্ঠানের মধ্যে দীর্ঘমেয়াদি কৌশলগত অংশীদারিত্বের নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে এবং দেশের টেকসই অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।  

দেশবন্ধু গ্রুপ দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান ও শিল্পায়নকে এগিয়ে নিতে বিভিন্ন উৎপাদনমুখী প্রকল্পে প্রায় ১০ হাজার কোটি টাকা নতুন বিনিয়োগের পরিকল্পনা করেছে। চিনি, বেভারেজ, পলিমার, প্যাকেজিং, সিমেন্ট, টেক্সটাইলসহ বিদ্যমান শিল্পের সম্প্রসারণের পাশাপাশি স্টিল, ফুটওয়্যার, FIBC, PSF-PET, ইলেকট্রিক ভেহিকেল, ইকো ব্রিকস ও লিথিয়াম-আয়ন ব্যাটারি খাতে নতুন শিল্প স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এতে প্রায় ১৫ হাজার নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়ে গ্রুপের মোট জনবল প্রায় ৪০ হাজারে উন্নীত হবে।

গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান GM Holdings Limited (GMHL) রিয়েল এস্টেট, হসপিটালিটি, পর্যটন ও শিল্পখাতে বৃহৎ প্রকল্প বাস্তবায়ন করছে। দক্ষিণখানে ‘দখিনা’ কনডোমিনিয়াম, ধানমন্ডিতে বুটিক হোটেল, উত্তরখানে পাঁচতারকা রিসোর্ট, বগুড়ায় পাঁচতারকা হোটেল ও শপিং মল, রংপুরে অ্যামিউজমেন্ট পার্ক এবং সিরাজগঞ্জে ইন্ডাস্ট্রিয়াল পার্ক এর মধ্যে উল্লেখযোগ্য। প্রকল্পগুলোর পরিকল্পনা ও উন্নয়নে JLL, Sinohydro ও Hilton-এর মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে সহযোগিতা করা হচ্ছে।

অন্যদিকে, China Railway First Group (CRFG)—China Railway Group Limited (CREC)-এর একটি গুরুত্বপূর্ণ অঙ্গপ্রতিষ্ঠান ও Fortune Global 500-এর অন্তর্ভুক্ত গ্রুপের অংশ—রেলওয়ে, মহাসড়ক, সেতু, টানেল, নগর অবকাঠামো ও বৃহৎ নির্মাণ প্রকল্পে দীর্ঘ আন্তর্জাতিক অভিজ্ঞতা ও সক্ষমতা রাখে। বাংলাদেশের অবকাঠামো উন্নয়নেও CRFG গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। বিশেষ করে দেশের অন্যতম মেগা অবকাঠামো প্রকল্প পদ্মা রেল সেতুর কৌশলগত এবং নির্মাণে অংশীদার হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, যা বাংলাদেশের যোগাযোগ ও অর্থনৈতিক উন্নয়নে একটি মাইলফলক হিসেবে বিবেচিত।

দেশবন্ধু গ্রুপের এসব উদ্যোগের মূল লক্ষ্য হলো কর্মসংস্থান সৃষ্টি, আমদানি নির্ভরতা কমানো, প্রযুক্তিনির্ভর শিল্পায়ন, বিনিয়োগ আকর্ষণ এবং টেকসই অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে বাংলাদেশের শিল্প ও অর্থনীতিতে দীর্ঘমেয়াদি অবদান রাখা।

আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft