বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
জুলাই গণঅভ্যুত্থান দিবসে ইসলামিক স্টাডিজ গ্রুপের দোয়া মাহফিল
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ৫:৫৬ পিএম   (ভিজিট : ১)
বগুড়া ইসলামিক স্টাডিজ গ্রুপের উদ্যোগে বুধবার বাদ মাগরিব জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সংস্থার মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। 

পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়। পবিত্র কুরআন পাক থেকে তেলাওয়াত করেন সংস্থার লাইব্রেরিয়ান মাওলানা মো. নজরুল ইসলাম। 

সংস্থার সিনিয়র সহ-সভাপতি মাওলানা মো. আব্দুল খালিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- সংস্থার সাধারণ সম্পাদক মো. ফজলুল বারী তালুকদার বেলাল। ছাত্র-জনতার সর্বোচ্চ আত্মত্যাগ ও তীব্র প্রতিরোধের মুখে তৎকালীন প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে শেখ হাসিনা ভারতে পালিয়ে যায়। সার্বজনীন ও গণআন্দোলনের মুখে শেখ হাসিনা এই দেশ ছেড়ে পালিয়ে গেছেন। তার পলায়নের মধ্যে দিয়ে দীর্ঘ ১৬ বছরের সৈরশাসনের অবসান ঘটে। 

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন- যুগ্ম-সম্পাদক অধ্যক্ষ মাওলানা মুহাম্মাদ আবু বকর ছিদ্দিক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহ-সভপাতি অধ্যাপক আ.স.ম আব্দুল মালেক। আরো বক্তব্য রাখেন কার্যনির্বাহী সদস্যদের মধ্যে মো. এরশাদুল বারী এরশাদ, মো. মাহফুজুল হক, মো. আরেফ বিল্লাহ বিলু, মো. আব্দুল হান্নান, মো. ইসরাফিল হোসাইন, সৈয়দ ফজলে রাব্বী ডলার, কাজী আবু বকর সিদ্দিক। 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যুগ্ম সম্পাদক মাওলানা মো. রফিকুল ইসলাম মুক্তা, কোষাধ্যক্ষ মো. আফজাল হোসেন, নির্বাহী সদস্য মো. আব্দুল আজিজ সহ সংস্থার অনেক আজীবন সদস্য ও লাইব্রেরির পাঠক ও সূধীবৃন্দ। 

পরিশেষে জুলাই আন্দোলনে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে ও যারা আহত হয়েছেন তাদের সুস্থতা কামনা করে বিশেষ দু’আ করেন অধ্যক্ষ মাওলানা মুহাম্মাদ আবু বকর ছিদ্দিক।

আজকালের খবর/বিএস 








আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft